শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম

১৭ বছরে অনেক নির্যাতনেও মাথা নত করিনি : মির্জা ফখরুল

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ৫১ Time View

ডেস্কনিউজঃ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমরা ১৭ বছর ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, নির্যাতন সহ্য করেছি, অনেক প্রাণ দিয়েছি, জেল খেটেছি। তবু মাথা নত করিনি।

খালেদা জিয়ার নেতৃত্বে, তারেক রহমানের নেতৃত্বে আমরা বিজয় ছিনিয়ে নিয়েছি। এখন নতুন করে বাংলাদেশ গড়ে তোলার একটা সুযোগ সৃষ্টি হয়েছে।’

শনিবার (৪ জুলাই) বিকেলে লালমনিরহাট শহরের এমটি হোসেন ইনস্টিটিউট মাঠে ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘মাদকের আগ্রাসনে আমাদের সমাজ পরাজিত হয়েছে।

মাদকের আগ্রাসনে যুবকরা তাদের ভবিষ্যাৎ নষ্ট করছে। তা আমরা হতে দিতে পারি না। আমাদের অবশ্যই প্রতিরোধ গড়ে তুলতে হবে। সেই সামাজিক আন্দোলন আজ দুলুর (ত্রাণমন্ত্রী) নেতৃত্বে শুরু হয়েছে।

জনগণকে সচেতন করে জনগণকে সঙ্গে নিয়ে জনগণের মাধ্যমে প্রতিরোধ গড়ে তুলতে হবে, এটিই একমাত্র উপায়। আজকে যে আন্দোলন শুরু হয়েছে সেই আন্দোলন গোটা দেশে ছড়িয়ে পড়বে।’

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ‘লালমনিরহাট থেকে শুরু হওয়া জাগো বাহে তিস্তা বাঁচাও আন্দোলন সফল হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদে বলেছেন, যেকোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে।’

অনুষ্ঠানের মূখ্য আলোচক, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, ‘সীমান্তবর্তী জেলা হিসেবে লালমনিরহাটে মাদকের আগ্রাসন বেড়েছে।

আমাদের যুবসমাজ মাদকের আগ্রাসনের নষ্ট হচ্ছে। আমরা মাদকসহ সামাজিক অপরাধ দমনে ‘আলোকিত লালমনিরহাট’ আন্দেলন শুরু করেছিলাম ২০০৩ সালে। কিন্তু ফ্যাসিস্ট আমলে সেই আন্দোলন থেমে গিয়েছিল। যা আজকে নতুন করে শুরু হয়েছে। মাদক জুয়া বাল্যবিয়েসহ ছয়টি সামাজিক অপরাধ দমনে আমাদের এ আন্দোলন।’

তিনি বলেন, ‘যদি কোনো নিকাহ রেজিস্টার বাল্যবিয়ের সঙ্গে সম্পৃক্ত থাকে তার সনদ বাতিল করা হবে। সরাসরি আইন প্রয়োগ নয়, মাদকসেবী বিক্রেতা বা পরিবহনকারীদেরকেও আগে তালিকা করে সতর্ক করা হবে। তারপর আইনের প্রয়োগ করা হবে।’

মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হাসান বলেন, ‘একসময় জাগো বাহে তিস্তা বাচাই আন্দোলন করেছি। সে আন্দোলন বিশ্বকে কাঁপিয়েছিল। সেই আন্দোলন সুফলের দিকে ধিরে ধিরে এগিয়ে যাচ্ছে। তিস্তা মেগাপ্রকল্প আজ আর স্বপ্ন নয়। এ সরকারে আমলে এটি বাস্তবায়ন হবে। অনুরূপভাবে আলোকিত লালমনিরহাটের এ সামাজিক আন্দোলন গোটা দেশে ছড়িয়ে পড়বে।’

কিউএনবি/বিপুল/০৪.০৭.২০২৬/রাত ৮.১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit