শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন

কেন্দ্রীয় নেতা আজহারের মুক্তির দাবিতে রাঙামাটিতে জামায়াত-শিবিরের বিশাল বিক্ষোভ-সমাবেশ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৯০ Time View
আলমগীর মানিক,রাঙামাটি : দীর্ঘ ১৩ বছরেরও অধিক সময় কেন্দ্রীয় জামায়াতের সাবেক সেক্রেটারি এটিএম আজহারুল ইসলামকে ফ্যাসিবাদী সরকারের দেওয়া মামলায় কারাগারে বন্দি রাখার প্রতিবাদে এবং অবিলম্বে কেন্দ্রীয় এই নেতার মুক্তির দাবিতে রাঙামাটি শহরে বিশাল বিক্ষোভ মিছিল-সমাবেশ করেছে জামায়াত-শিবিরের অন্তত দুই হাজার নেতাকর্মী। রাঙামাটি জেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল আলীমের নেতৃত্বে মঙ্গলবার বিকেলে রাঙামাটি পৌরসভার প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শহরের গুরুত্বপূর্ন রাঙামাটি-চট্টগ্রাম মহাসড়ক হয়ে জেলা প্রশাসক কার্যালয় সম্মুখে ঘুরে বনরূপা ট্রাফিক বক্সের সামনে সমাবেশে মিলিত হয়।সমাবেশে রাঙামাটি জেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল আলীমসহ অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সেক্রেটারি মো: মনছুরুল হক, কর্মপরিষদ সদস্য এ্যাডভোকেট হারুনুর রশিদ, জেলা ছাত্রশিবিরের সভাপতি শহিদুল ইসলাম সাফী, পৌর জামায়াতের আমীর মোঃ মাইনুদ্দিন, কাপ্তাই উপজেলার আমীর হারুনুর রশিদ, নানিয়ারচর উপজেলা আমীর মাওলানা জুলফিকার আলী, কাউখালী উপজেলার আমীর আব্দুর রাজ্জাক, রাঙামাটি জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এ্যাডভোকেট জিল্লুর রহমান ও পৌর জামায়াতের এসিসটেন্ট সেক্রেটারি এডভোকেট রহমত উল্লাহ প্রমুখ।
 
সমাবেশে জামায়াত নেতৃবৃন্দ বলেন, এটিএম আজহারের মতো মজলুম একজন জননেতাকে পতিত স্বৈরাচারি সরকার অন্যায়ভাবে মিথ্যা মামলায় কারান্তরীন করে রেখেছে। কিন্তু বর্তমানে ছাত্র-জনতার আত্মত্যাগের মাধ্যমে দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীনতা লাভ করার ছয় মাস অতিবাহিত হওয়ার পরেও একজন জননন্দিত নেতাকে মুক্তি দেওয়া হয়নি। উপদেষ্টারা কার ইশারায় কেন্দ্রীয় জামাত নেতা এটিএম আজহারকে কারাগারে আটকে রাখছে সেটি খতিয়ে দেখার দাবিও জানিয়েছেন জামায়াত নেতৃবৃন্দ। আগামী ৭দিনের মধ্যে জামায়াত নেতা এটিএম আজহারকে মুক্তির আল্টিমেটাম দিয়ে রাঙামাটি জেলা জামায়াতের আমীর আব্দুল আলীম বলেন, বেধে দেওয়া সময়ে মধ্যে যদি এটিএম আজহারকে মুক্তি দেওয়া না হয়, তাহলে পাহাড় থেকেই দূর্বার আন্দোলন গড়ে তোলা হবে।
 
অপরদিকে রাঙামাটি জেলা ছাত্রশিবিরের সভাপতি শহিদুল ইসলাম শাফী বিক্ষোভ শুরু প্রাক্কালে প্রদত্ত এক বক্তব্যে বলেন, বিগত ২০১৩ থেকে ১৪/১৫ সাল সময়ে তথাকথিত গণজাগরণ মঞ্চের মাধ্যমে পার্বত্য রাঙামাটিতে অরাজকতা সৃষ্টিকারিরা এখনো পর্যন্ত রাঙামাটির রাজপথে প্রকাশ্যে কিভাবে ঘুরে বেড়াচ্ছে এমন প্রশ্ন করে অবিলম্বে সেসময়ে গণজাগরনের নেতৃত্ব দেওয়া সন্ত্রাসীদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়েছেন রাঙামাটি শিবিরের সভাপতি শহিদুল ইসলাম শাফী।

কিউএনবি/অনিমা/১৮ ফেব্রুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৭:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit