শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
এবার লোহিত সাগর বন্ধে হুথিদের প্রস্তুতির নির্দেশ দিল ইরান: রয়টার্স সক্ষমতা যাচাইয়ে মার্কিন সেনাদের টেস্টোস্টেরন পরীক্ষা বাধ্যতামূলক করলেন হেগসেথ ট্রাম্পের মুখ থাকছে নতুন ১ ডলারের কয়েনে, কেন উঠছে আইনি প্রশ্ন মেডিকেল অক্সিজেন রোডম্যাপ প্রণয়নে ২৭ সদস্যের কমিটি গঠন বাড়ির ছাদ ফুঁড়ে পড়া উল্কাপিণ্ডের বিজ্ঞানীরা পেলেন ভিনগ্রহের প্রাণের উপাদান চ্যাম্পিয়ন হলে কত টাকা পাবে আর্জেন্টিনা? টি-টোয়েন্টিতে যে রেকর্ড প্রথমবার দেখল বিশ্ব ফুলবাড়ীতে জুলাই শহীদ দিবস পালনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত॥ ফুলবাড়ীতে ১ লক্ষ টাকার কারেন্টজাল ধ্বংস। প্রতিবন্ধী শিশু ও পরিবারের মাঝে গাছের চারা বিতরণ।

নারায়ণগঞ্জে হত্যার পর লাশ গুমের ঘটনায় গ্রেপ্তার ৭

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭১ Time View

ডেস্ক নিউজ :নারায়ণগঞ্জে অটোরিকশা ছিনতাই ও চালককে খুন করে নদীতে লাশ গুমের ঘটনায় ছিনতাই চক্রের সাত সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে নারায়ণগঞ্জ জেলা নৌ পুলিশ। সোমবার (১৭ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জ জেলা নৌ পুলিশের সুপার মো. আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এ সময় আসামিদের কাছ থেকে ছিনতাইকৃত একটি অটোরিকশা, আইটেল মোবাইল ফোন, চালককে অজ্ঞান করার কাজে ব্যবহৃত চেতনানাশক ওষুধ, একটি অটোরিকশা বিক্রির ২৫ হাজার টাকা উদ্ধার করা হয়। গ্রেপ্তাররা হলেন- লিয়ন (৩২), মো. বোরহান (২১), মো. শাওন বেপারী (২২), মোসা. পারভীন বেগম (২২), শাহীন মোল্লা (৩০), মোহাম্মদ আলী (৫৫) ও মো. আল আমিন সর্দার (৩৮)।

গত ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন সাইলো ঘাট এলাকার সংলগ্ন খাদ্য গুদামের পূর্ব পার্শ্বে শীতলক্ষ্যা নদীর পশ্চিম তীরে ভাসমান অবস্থায় একটি অজ্ঞাতনামা পুরুষের (৫১) লাশ পাওয়া যায়। পরবর্তীতে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার মাধ্যমে লাশের পরিচয় শনাক্ত হওয়ার পর ভিকটিমের পরিবার গত ৫ ফেব্রুয়ারি সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন।

পরবর্তীতে নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করে পুলিশ। এ চক্রটি দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন থানা এলাকায় সংঘবদ্ধভাবে অটোরিকশা চালককে চেতনানাশক ওষুধ সেবন করিয়ে হত্যা করার পর লাশ নদীতে ফেলে দেওয়াসহ অটোরিকশা ছিনতায়ের সঙ্গে সরাসরি জড়িত। এ ঘটনায় চক্রের সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

 

কিউএনবি/আয়শা/১৭ ফেব্রুয়ারী ২০২৫,/বিকাল ৫:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit