রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
শিরোনাম
প্রতিবেশী দেশগুলোকে লক্ষ্যস্থল না করতে ইরানের প্রতি আহ্বান হামাসের আজ মিলছে ২৫ মার্চের ট্রেনের টিকিট হতে পারে ঝড় ও বজ্রবৃষ্টি লেবাননে স্বাস্থ্যকেন্দ্রে ইসরায়েলি হামলায় নিহত ১২, নিন্দা জানাল ডব্লিউএইচও চবির সাবেক জাতীয়তাবাদী ছাত্রদল ফোরামের ইফতার মাহফিলে ছাত্রদলের নবীন- প্রবীণ নেতাদের মিলনমেলা পাকিস্তানের খেলোয়াড়দের জরিমানা হয়নি ১৪তম দিন শেষে যুদ্ধে এগিয়ে ইরান? ‎ইশতেহার বাস্তবায়ন, কৃষির উন্নয়ন ও সামাজিক অপরাধ দূর করাই আমাদের প্রধান লক্ষ্য—- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রানমন্রী ‘শিগগিরই’ ইরানের নতুন সর্বোচ্চ নেতার সাথে বৈঠক করবেন পুতিন! আমিরাতের তিন বন্দর এলাকায় হামলার সতর্কবার্তা ইরানের

ইউক্রেন-ইউরোপ থাকবে শান্তি আলোচনায়, আশ্বাস মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেন ও ইউরোপ অবশ্যই “শান্তি আলোচনায়” অংশ নেবে বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি আশা প্রকাশ করে বলেন, এই আলোচনার মাধ্যমেই দেশটিতে চলমান যুদ্ধের ইতি ঘটবে। 

যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে সৌদি আরবে আসন্ন বৈঠকের বিষয়ে ইউরোপীয় নেতাদের উদ্বেগ দূর করার চেষ্টায় রুবিও বলেন, এখনও আনুষ্ঠানিক আলোচনার শুরু হয়নি, তবে আলোচনায় ইউক্রেন ও অন্যান্য ইউরোপীয় দেশকে যুক্ত করা হবে। সোমবার রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

মার্কিন কূটনৈতিক প্রচেষ্টা ও শান্তি আলোচনার প্রস্তুতি
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র ইউরোপীয় দেশগুলোর কাছে একটি প্রশ্নপত্র পাঠিয়েছে, যাতে জানতে চাওয়া হয়েছে, তারা কতসংখ্যক সেনা পাঠাতে পারবে ইউক্রেন-রাশিয়া শান্তিচুক্তি বাস্তবায়নের জন্য।

রুবিও বলেন, “প্রেসিডেন্ট ট্রাম্প সম্প্রতি পুতিনের সঙ্গে কথা বলেছেন, যেখানে পুতিন শান্তি আলোচনায় আগ্রহ প্রকাশ করেছেন। প্রেসিডেন্ট ট্রাম্পও একটি দীর্ঘমেয়াদি সমাধানের পক্ষে, যা ইউক্রেনের সার্বভৌমত্বকে রক্ষা করবে।”

ট্রাম্পের প্রতিক্রিয়া ও ইউক্রেন সংকট
ট্রাম্প রবিবার বলেন, “আমি নিশ্চিত পুতিন পুরো ইউক্রেন দখল করতে চান না। যদি তিনি তা করতেন, তবে সেটা আমার জন্য বড় সমস্যা হয়ে দাঁড়াত। আমার মনে হয় তিনি যুদ্ধ শেষ করতে চান।”

তিনি আরও বলেন, “জেলেনস্কি অবশ্যই আলোচনায় থাকবে।”

ইউরোপের ভূমিকা নিয়ে বিতর্ক
তবে ট্রাম্পের ইউক্রেন দূত কিথ কেলোগ মিউনিখ নিরাপত্তা সম্মেলনে বলেন, ইউক্রেন ও ইউরোপীয় দেশগুলো আলোচনার বাইরে থাকতে পারে।

এই বিষয়ে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যবিষয়ক দূত স্টিভ উইটকফ জানান, ইউক্রেনীয় কর্মকর্তারা সাম্প্রতিক মিউনিখ সম্মেলনে বেশ কয়েকজন মার্কিন কর্মকর্তার সঙ্গে বৈঠক করেছেন, এবং ট্রাম্পও জেলেনস্কির সঙ্গে কথা বলেছেন।

রুবিও বলেন, আলোচনায় ইউক্রেন ও ইউরোপীয়রা অবশ্যই থাকবে, কারণ ইউক্রেনই রাশিয়ার আক্রমণের শিকার এবং ইউরোপীয় দেশগুলো রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। তবে এখনও আমরা সেখানে পৌঁছাইনি।

ফ্রান্সের জরুরি বৈঠক ও ইউরোপীয় উদ্বেগ
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ সোমবার ইউরোপীয় নেতাদের সঙ্গে জরুরি বৈঠক ডেকেছেন। কারণ ইউরোপীয় দেশগুলো শঙ্কিত, ট্রাম্প প্রশাসন ইউক্রেন ইস্যুতে একতরফা সিদ্ধান্ত নেবে, যা কিয়েভ ও ইউরোপীয় নিরাপত্তার জন্য ক্ষতিকর হতে পারে।

রুবিও জানান, তিনি শনিবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে ফোনে কথা বলেছেন, তবে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে বিস্তারিত জানাননি।

সূত্র: রয়টার্স

কিউএনবি/অনিমা/১৭ ফেব্রুয়ারী ২০২৫,/বিকাল ৪:১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit