রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
শিরোনাম
প্রতিবেশী দেশগুলোকে লক্ষ্যস্থল না করতে ইরানের প্রতি আহ্বান হামাসের আজ মিলছে ২৫ মার্চের ট্রেনের টিকিট হতে পারে ঝড় ও বজ্রবৃষ্টি লেবাননে স্বাস্থ্যকেন্দ্রে ইসরায়েলি হামলায় নিহত ১২, নিন্দা জানাল ডব্লিউএইচও চবির সাবেক জাতীয়তাবাদী ছাত্রদল ফোরামের ইফতার মাহফিলে ছাত্রদলের নবীন- প্রবীণ নেতাদের মিলনমেলা পাকিস্তানের খেলোয়াড়দের জরিমানা হয়নি ১৪তম দিন শেষে যুদ্ধে এগিয়ে ইরান? ‎ইশতেহার বাস্তবায়ন, কৃষির উন্নয়ন ও সামাজিক অপরাধ দূর করাই আমাদের প্রধান লক্ষ্য—- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রানমন্রী ‘শিগগিরই’ ইরানের নতুন সর্বোচ্চ নেতার সাথে বৈঠক করবেন পুতিন! আমিরাতের তিন বন্দর এলাকায় হামলার সতর্কবার্তা ইরানের

অর্থ পাচার মামলায় মরিশাসের সাবেক প্রধানমন্ত্রী গ্রেফতার

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : অর্থ পাচার (মানি লন্ডারিং) মামলায় গ্রেফতার হয়েছেন মরিশাসের সাবেক প্রধানমন্ত্রী প্রাভিন্দ জগুনাথ। দেশটির রাষ্ট্রায়ত্ত আর্থিক অপরাধসংক্রান্ত কমিশন (FCC) গতকাল রবিবার এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের।

এফসিসির মুখপাত্র ইব্রাহিম রোসায়ি সাংবাদিকদের বলেন, প্রাভিন্দ জগুনাথকে গ্রেফতার করা হয়েছে। তিনি জানান, মরিশাসের মধ্যাঞ্চলের মোকা জেলার মোকা ডিটেনশন সেন্টারে সাবেক এই প্রধানমন্ত্রীকে রাখা হয়েছে।

গ্রেফতারের পর প্রাভিন্দ জগুনাথের বাসভবনসহ বেশ কয়েকটি স্থানে তল্লাশি চালায় এফসিসির গোয়েন্দারা। সংস্থাটি জানিয়েছে, তল্লাশি অভিযানে ১১ কোটি ৪০ লাখ মরিশাস রুপি (প্রায় ২৪ লাখ মার্কিন ডলার) জব্দ করা হয়েছে। এরপরই সাবেক প্রধানমন্ত্রীকে গ্রেফতারের ঘোষণা দেওয়া হয়।

সাবেক প্রধানমন্ত্রীর আইনজীবী রৌফ গুলবুল গতকাল সাংবাদিকদের বলেন, তার মক্কেলের বিরুদ্ধে আপাতত অর্থ পাচারের অভিযোগ আনা হয়েছে। তবে প্রাভিন্দ জগুনাথ এসব অভিযোগ অস্বীকার করেছেন।

মরিশাসের বর্তমান প্রধানমন্ত্রী নবীন রামগুলাম গত নভেম্বরে জানান, সাবেক প্রশাসনের কিছু সরকারি ব্যয়ের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে। তাই বিষয়টি তদন্ত করা হবে। গত মাসে দেশটির কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নরকে আটক করা হয়। তার বিরুদ্ধে জালিয়াতির ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়। বর্তমানে তিনি জামিনে আছেন। এবার সাবেক প্রধানমন্ত্রীকে গ্রেফতার করা হলো।

প্রাভিন্দ জগুনাথ ২০১৭ সালের জানুয়ারিতে মরিশাসের প্রধানমন্ত্রী হন। তিনি ২০২৩ সালের নভেম্বর পর্যন্ত এ দায়িত্ব পালন করেন।

সূত্র: রয়টার্স

কিউএনবি/অনিমা/১৭ ফেব্রুয়ারী ২০২৫,/বিকাল ৪:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit