বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন

দুর্গাপুরে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

তোবারক হোসেন খোকন
  • Update Time : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭৯ Time View

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল কুদ্দুস (৭৫) কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। শনিবার দুপুরে তাঁর নিজবাড়ী দুর্গাপুর ইউনিয়নের কালিকাপুর গ্রামে তাঁকে শেষবিদায় জানানো হয়।কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তাঁকে রাস্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। মৃত্যুকালে স্ত্রী, ৪ ছেলে, ৩ মেয়ে ও নাতি-নাতনী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

এই বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, রাজনৈতিক ও সামাজিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছে। এ সময়, ইউএনও মো. নাভিদ রেজওয়ানুল কবীর,বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, আব্দুল খালেক, ওয়াহেদ আলী,সিরাজুল হক, আব্দুল জব্বার মাল, পৌর বিএনপির আহবায়ক আতাউর রহমান ফরিদ,দুর্গাপুর থানা পুলিশের কর্মকর্তাগন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কাউন্সিলের নেতাকর্মী সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন। বীর মুক্তিযোদ্ধার নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

কিউএনবি/অনিমা/১৫ ফেব্রুয়ারী ২০২৫,/বিকাল ৩:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit