রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
হুতিদের ৯৭ অবস্থানে হামলার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর এআই চীন-যুক্তরাষ্ট্র যুদ্ধ প্রায় বাঁধিয়ে দিয়েছিল, বিশ্লেষকদের সতর্কতা ফ্লাইদুবাইয়ের সেই ভারতীয় পাইলটকে ইসরায়েলের স্বাধীনতা দিবসে আমন্ত্রণ জানালেন নেতানিয়াহু আজ ঢাকার বাতাস অস্বাস্থ্যকর আরও একটি গুরুত্বপূর্ণ অঞ্চল দখলের খুব কাছাকাছি হুতি? মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থতার দায়ে টেনেসির কারাপ্রধানের পদত্যাগ সৌদির আরামকো তেল স্থাপনায় ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলার দাবি হুতিদের ভারত ৪-০ গোলে হারলেও মুগ্ধ দর্শকরা ‘নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিয়েছেন প্রধানমন্ত্রী’ পিটিআই ঠেকাতে পাকিস্তানের রাজধানী এখন ‘কনটেইনারাবাদ’!

স্বামীকে ভিডিও কলে রেখে গলায় ফাঁস নিলেন স্ত্রী!

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬৭ Time View

ডেস্ক নিউজ : নারায়ণগঞ্জের আড়াইহাজারে স্বামীকে ভিডিও কলে রেখে এক নববধূ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত সামিয়া (১৫) টেটিয়া উলুকান্দি গ্রামের মুসা মিয়ার মেয়ে। তার স্বামী পার্শ্ববর্তী মানিকপুর গ্রামের রওশন আলীর ছেলে নাসিম ইসলাম।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বিশনন্দী ইউনিয়নের টেটিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের পরিবারের সদস্যরা জানায়, সামিয়া চৈতন্যকান্দা গোলাম মাহমুদ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। বিদ্যালয়ে আসা যাওয়ার পথে মানিকপুর গ্রামের রওশন আলীর ছেলে নাসিম ইসলামের সাথে পরিচয় ঘটে। একপর্যায়ে প্রেমের ফাঁদে ফেলে গত দুই মাস আগে ১০ লাখ টাকা দেনমোহর ধার্য করে নারায়ণগঞ্জ আদালতে বিয়ে করেন। বিয়ের পর তারা নারায়ণগঞ্জে বাসা ভাড়া নিয়ে থাকতেন। দুই মাস নারায়ণগঞ্জ সদরে থাকার পর গত সপ্তাহে এলাকায় এসে সামিয়াকে তার বাবার বাড়ি রেখে আসেন। এরপর থেকে নাসিম সামিয়ার পরিবারকে দেনমোহরের ১০ লাখ টাকার পরিবর্তে এক লাখ টাকা ধার্য করার জন্য চাপ প্রয়োগ করে। সামিয়া ও তার পরিবার এতে রাজি না হওয়ায় তাকে নিয়ে সংসার করবেন না বলে নাসিম সাফ জানিয়ে দেয়। এ নিয়ে মোবাইলে তাদের সাথে বাকবিতণ্ডা হয়।

গত শনিবার বাড়িতে কেউ না থাকায় সামিয়া মোবাইলে নাসিমকে ভিডিও কলে রেখে গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেন। পরিবারের লোকজন বাড়িতে এসে তার ঝুলন্ত লাশ দেখে দ্রুত উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করেছে। আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

কিউএনবি/অনিমা/১৫ ফেব্রুয়ারী ২০২৫,/সকাল ১১:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit