মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন

আইপিএলের সূচিতে পরিবর্তন, কলকাতা-বেঙ্গালুরুর ম্যাচ দিয়ে শুরু হবে মহারণ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬০ Time View

স্পোর্টস ডেস্ক : এই পরিবর্তন নাকি হয়েছে সম্প্রচারমাধ্যমের অনুরোধে, তাদের অনুরোধ ছিল যেন শনিবার টুর্নামেন্ট শুরু করা হয়। পূর্ণাঙ্গ সূচি ঘোষণা না করলেও গুরুত্বপূর্ণ ম্যাচগুলোর তারিখ ফ্র্যাঞ্চাইজিদের জানিয়ে দিয়েছে কর্তৃপক্ষ। ঠিক হয়েছে কয়েকটি ম্যাচের দিনক্ষণ ও ভেন্যু। এরমধ্যে আছে উদ্বোধনী ম্যাচ, রানার্সআপদের প্রথম ম্যাচ ও ফাইনাল।

আইপিএলের নিয়মিত চর্চা হলো, আগের আসরে যারা চ্যাম্পিয়ন, তাদের ম্যাচ দিয়েই পরবর্তী আসর শুরু করা। এবারও তার ব্যতায় হচ্ছে না, কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ দিয়েই মাঠে গড়াবে ১৮তম আসর। ইডেন গার্ডেন্সে তাদের প্রতিপক্ষ বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। রানার্সআপ সানরাইজার্স হায়দরাবাদ প্রথম ম্যাচ খেলবে ২৩ মার্চ, নিজেদের মাঠে রাজস্থান রয়্যালসের বিপক্ষে।

গতবারের মতো এবারও হিমাচল প্রদেশের ধর্মশালা বেশ কয়েকটি ম্যাচ পাবে। ধারণা করা হচ্ছে সেই সংখ্যাটি ৩। পূর্ব ঘোষণা অনুযায়ী কোয়ালিফায়ার ১ ও এলিমিনেটর গড়াবে হায়দরাবাদে, কোয়ালিফায়ার ২ ও ফাইনাল কলকাতায়। প্লেঅফ পর্বের বাকি ম্যাচগুলোর তারিখ জানা না গেলেও ফাইনাল সম্পর্কে অবগত হওয়া গেছে। শিরোপা নির্ধারণী ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৫ মে।

 

 

কিউএনবি/আয়শা/১৪ ফেব্রুয়ারী ২০২৫,/দুপুর ১:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit