শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
হ্যালান্ড-চের্কির জোড়া গোলে প্যালেসের মাঠে ম্যানসিটির দাপুটে জয় শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে

আবারও নিম্নমুখী ব্যাংকখাত, ভালো অবস্থানে আর্থিক প্রতিষ্ঠান ও জীবন বীমা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮২ Time View

ডেস্ক নিউজ : সপ্তাহের ৩য় কার্যদিবসে ৫০০ কোটির ঘরে পৌঁছায় ঊর্ধ্বমুখিতায় শুরু হওয়া ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন। যা গত প্রায় আড়াই মাসের মধ্যে সর্বোচ্চ। যদিও পরদিনই হোঁচট খায় এই পুঁজিবাজার।

নামে ৩০০ কোটির ঘরে। তবে সপ্তাহের শেষদিন বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) লেনদেন হয়েছে ৪০১ কোটি টাকার বেশি। সপ্তাহ শেষে দেশের প্রধান এই পুঁজিবাজারে মূল্যসূচক বেড়েছে ৩১ দশমিক ৪১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ২০১ পয়েন্টে। এদিকে বেড়েছে মূলধনও। ১৮ হাজার ৪৮০ কোটি টাকা বেড়ে বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৮৯ হাজার ৭৩৯ কোটি টাকা।

খাতভিত্তিক বিশ্লেষণে দেখা যাচ্ছে, মাসের ২য় সপ্তাহে ধারাবাহিক পতনের মুখে থাকা ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও খাত ঘুরে দাঁড়ালেও ৩য় সপ্তাহে আবারও পতনের মুখে ব্যাংক খাতের ৩৬টি প্রতিষ্ঠান। এছাড়া বন্ড খাতে ৮৬ শতাংশ, প্রকৌশলে ১২ শতাংশ ও জীবন বীমায় ১৬ শতাংশেরও বেশি কমেছে দৈনিক লেনদেন।
 
এসময় আর্থিক প্রতিষ্ঠানের লেনদেন বেড়েছে প্রায় ৭ শতাংশ। এছাড়া বাড়তির তালিকায় রয়েছে তেল ও জ্বালানি, পাট, ঔষধ ও পর্যটন খাতের লেনদেন। সপ্তাহ শেষে দাম বৃদ্ধির শীর্ষে অবস্থান করছে নিউ লাইন ক্লথিংস। তালিকার ২য় ও ৩য় স্থানে রয়েছে আল-হাজ টেক্সটাইল ও অ্যাপোলো ইস্পাত। তোশরিফা ইন্ডাস্ট্রিজ আর নূরানি ডায়িং অ্যান্ড সুয়েটার রয়েছে তালিকার চতুর্থ ও পঞ্চম স্থানে।
 
এদিকে দর পতনের শীর্ষ ৫ প্রতিষ্ঠানে শীর্ষে রয়েছে আইসিবি সোনালি ব্যাংক মিউচুয়াল ফান্ড। বাকি ৪টি প্রতিষ্ঠান হলো হামি ইন্ডাস্ট্রিজ, এক্সপ্রেস ইন্স্যুরেন্স, এস এস স্টিল লিমিটেড ও ক্রিস্টাল ইন্স্যুরেন্স লিমিটেড।

 

 

কিউএনবি/আয়শা/১৪ ফেব্রুয়ারী ২০২৫,/দুপুর ১:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit