সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন

হুটহাট করে কাউকে জামিন নয়: আসিফ নজরুল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬৯ Time View

ডেস্ক নিউজ : আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, মামলার এজাহার সুন্দর করে লেখেন, তথ্য দিন। হুটহাট করে কাউকে জামিন দেবেন না, বিচার বিবেচনা করে দেবেন। চ্যালেঞ্জিং পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর রাজারবাগে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের ওপর গুরুত্বসহ আইন প্রয়োগ বিষয় কর্মশালায় এসব কথা বলেন তিনি।

দেশকে অস্থিতিশীলের চেষ্টা করছে এ কথা জানিয়ে আইন উপদেষ্টা বলেন, ১৫ বছর ধরে অরাজকতা হয়েছে, গুম হয়েছে ও খুন হয়েছে। প্রতিটা হত্যার বিচার হবে এ বার্তা দিতে হবে। তা না হলে এ পদে থাকার কোনো মানে হয় না।

তিনি আরও বলেন, বিচার বিভাগ থেকে শুরু করে সব বিভাগ সঠিকভাবে কাজ করলে মবতন্ত্র কমে যাবে। সবাইকে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে।

একই অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বর্তমানে তারা নৈরাজ্য সৃষ্টি করে তাদের অবস্থান জানান দিচ্ছে। সবাইকে আইনের আওতায় আনার জন্য সরকার কাজ করে যাচ্ছে।

কিউএনবি/অনিমা/১১ ফেব্রুয়ারী ২০২৫,/দুপুর ২:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit