শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
শিরোনাম
মশা দমনে ছয় লাখ ‘বিশেষ’ মশা ছাড়বে যুক্তরাষ্ট্র সৌদি আরব-পাকিস্তান-তুরস্কের প্রতিরক্ষা চুক্তি নিয়ে ইরানের কড়া বার্তা চিকিৎসা নিয়ে বের হতেই হাসপাতালের ছাদ ধসে আহত নারী, সিসিটিভিতে ভয়াবহ দৃশ্য সশস্ত্র আক্রমণ প্রতিরোধে সৌদি আরবের সঙ্গে পাকিস্তান ও তুরস্কের প্রতিরক্ষা চুক্তি এক ভোটে ক্যারিকে পেছনে ফেলে আবারও বর্ষসেরা হেড শেষ ওভারের নাটকে ৫ হাজারতম ওয়ানডেতে স্কটল্যান্ডের রোমাঞ্চকর জয় সিন্ডিকেট ভেঙে কৃষকদের লাভ নিশ্চিত করা হবে: আইনমন্ত্রী হাসিনার বক্তব্য ভারত সমর্থন করে না: রণধীর জয়সওয়াল দুর্বৃত্তের হামলায় উগান্ডার তারকা ফুটবলারের মৃত্যু টাকার জন্য ‌‘সি-গ্রেড’ সিনেমায় অভিনয়, অনুশোচনা থাকলেও আক্ষেপ নেই অভিনেত্রীর

ভারতকে খুশি করাই ছিল আওয়ামী লীগের কাজ: চরমোনাই পীর

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৯৪ Time View

ডেস্ক নিউজ : ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, বাংলাদেশের কল্যাণের জন্য কোন কাজ করে নাই আওয়ামী লীগ। তাদের কাজ ছিল ভারতকে খুশি করা।

সোমবার বিকালে পটুয়াখালীর কলাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ কলাপাড়া শাখার উদ্যোগে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেন, জনগণকে না জানিয়ে গোপনে বাংলাদেশের ক্ষতি হয় এমন বহু চুক্তি করেছে আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার। সেই আওয়ামী লীগকে হটাতে বহু মানুষকে জীবন দিতে হয়েছে, বহু মানুষকে পঙ্গু হতে হয়েছে। ৫ আগস্টের মধ্য দিয়ে বাংলাদেশ হয়েছে ইসলামের পক্ষের পরিবেশ।

তিনি আরও বলেন, ইসলামি আন্দোলন গতানুগতিক রাজনৈতিক কোন দল নয়। যখনই দেশের বিরুদ্ধে কোন ষড়যন্ত্রের গন্ধ পাই তখনি আমরা লংমার্চসহ আন্দোলন করি। ৫ই আগস্ট সর্বপ্রথম আমরা ব্যানার নিয়ে স্লোগান দিয়ে মাঠে নেমে পড়ি বৈষম্যবিরোধী ছাত্রদের পক্ষে কাজ করার জন্য। কিন্তু বর্তমানে বিএনপি বলছে তারা নাকি সর্ব প্রথম বৈষম্যবিরোধী ছাত্রদের সমর্থন করেছে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ কলাপাড়া উপজেলা ও পটুয়াখালী জেলা শাখার সভাপতি আলহাজ্ব মুফতি হাবিবুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মুহাম্মাদ মাহবুবুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ মুহাম্মাদ সিরাজুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ- সভাপতি মাও.কাজী গোলাম সরোয়ার ও ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখার সেক্রেটারি মাওলানা মোঃ নজরুল ইসলামসহ অংগ সংগঠনের নেতাকর্মীরা।

কিউএনবি/অনিমা/১১ ফেব্রুয়ারী ২০২৫,/সকাল ১১:৫৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit