শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন

‘বন্ধুর সঙ্গে দেখা করতে যাচ্ছি’ বলে দেশ ছাড়লেন মোদি!

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য মতে, দু’দিনের যুক্তরাষ্ট্র সফরে ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসবেন মোদি। ১৩ ফেব্রুয়ারি ওয়াশিংটনে বৈঠকটি হওয়ার কথা। ট্রাম্প দ্বিতীয়বার মার্কিন মসনদে বসার পর এই প্রথম দুই রাষ্ট্রপ্রধানের মুখোমুখি সাক্ষাৎ হবে।

বিবৃতিতে ভারতের প্রধানমন্ত্রী আরও বলেন, ট্রাম্পের আমন্ত্রণে ফ্রান্স থেকে দু’দিনের সফরে যুক্তরাষ্ট্রে যাচ্ছি। বন্ধু ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসার জন্য আমি মুখিয়ে রয়েছি। এদিকে, ট্রাম্পের সঙ্গে বৈঠকে উত্থাপিত হতে চলা পাঁচ বিষয়ের কথা মোদি জানালেও, অবৈধ অভিবাসী বিতাড়ন এবং শুল্কনীতির মতো বিষয়ও দু’জনের আলোচনায় উঠে আসতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। 
প্রসঙ্গত, দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর থেকেই অবৈধ অভিবাসীদের যার যার দেশে ফেরত পাঠাতে তৎপর হয়েছেন ট্রাম্প। প্রথম দফায় ফেরানো হয়েছে ১০৪ অবৈধ ভারতীয়কে। তবে ফেরত পাঠানোর প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন দেশটির বিরোধীরা। 
তাদের অভিযোগ, অবৈধ ভারতীয়দের হাতকড়া পরিয়ে, শিকলে বেঁধে বিমানে করে ভারতে নিয়ে আসা হয়। তারপর বিমান থেকে নামানোর আগে হাতকড়া এবং শিকল খুলে দেয়া হয়েছিল। ফলে, কেন এভাবে ভারতীদের পাঠানো হলো তা নিয়ে প্রশ্ন ওঠে। 
যদিও এ ব্যাপারে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর দাবি করেন, ‘বিতাড়িত অবৈধ অভিবাসীদের সঙ্গে যাতে কোনো দুর্ব্যবহার না করা হয়, তা নিশ্চিত করতে ভারত সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ রেখেছিল।’ পরবর্তী সময়ে অবৈধ অভিবাসীদের ‘সম্মানজনকভাবে’ দেশে ফেরানোর বিষয়টি বৈঠকে তুলতে পারেন মোদি।
সূত্র: এনডিটিভি, আনন্দবাজার

 

 

কিউএনবি/আয়শা/১০ ফেব্রুয়ারী ২০২৫,/রাত ৯:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit