মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
শিরোনাম
ঢাকাসহ যেসব অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস প্রতিদিন কাঁচা রসুন খেলে যেসব বড় রোগ থেকে মুক্তি পেতে পারেন ভূরুঙ্গামারীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন এমপি আনোয়ারুল ৩ দিনের মধ্যেই নতুন কোচ পাচ্ছেন হামজারা, আলোচনায় আছেন যারা  কোম্পানীগঞ্জে আগ্নেয়াস্ত্র-ইয়াবাসহ আটক ৬ চৌগাছায় বিশ্ব মুক্ত গণমাধ্য দিবস পালন খাগড়াছড়িতে বিএনপি-জামায়াত পাল্টাপাল্টি সংঘর্ষ, আহত ৪। হাকালুকি হাওর পাড়ের কৃষকদের বৈরী আবহাওয়া আর বানের জলের সাথে লড়াই  মে মাসের ১২ কেজি এলপিজির দাম ঘোষণা একটু বৃষ্টিতেই ডুবছে ঝালকাঠির সড়ক, টেন্ডার হলেও কাজ শুরু না করায় বাড়ছে জনদুর্ভোগ

সন্দেহজনক ব্যাংকিং লেনদেন, দীপু মনি ও তার স্বামীর বিরুদ্ধে মামলা

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১২৩ Time View

ডেস্ক নিউজ : জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জন ও সন্দেহজনক ব্যাংকিং লেনদেনের অভিযোগে সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি এবং তার স্বামী তাওফিক নেওয়াজের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ সোমবার দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে এ তথ্য জানান।

তিনি বলেন, ডা. দীপু মনি পাবলিক সার্ভেন্ট হিসেবে দায়িত্ব পালনকালে অসৎ উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহারপূর্বক ৫ কোটি ৯২ লাখ ২ হাজার ৫৩০ টাকার জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জন ও তার নিজ নামে বিভিন্ন ব্যাংকে পরিচালিত মোট ২৮টি হিসাবে ৩১ কোটি ৯ লাখ ৩৭ হাজার ৬১৬ টাকা জমা ও ২৮ কোটি ৭০ লাখ ৫৫ হাজার ১১৫ উত্তোলনসহ মোট ৫৯ কোটি ৭৯ লাখ ৯২ হাজার ৭৩১ টাকা হস্তান্তর, রুপান্তর, স্থানান্তরের মাধ্যমে সন্দেহজনক লেনদেন করেছেন।

এই অপরাধে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা, মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২, এর ৪(২) ও ৪(৩) ধারা তৎসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় একটি মামলা দায়েরের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

এদিকে, তাওফিক নেওয়াজ তার স্ত্রী ডা. দীপু মনি পাবলিক সার্ভেন্ট হিসেবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহারপূর্বক ঘুষ ও দুর্নীতির মাধ্যমে পরস্পর যোগসাজসে ১ কোটি ৯৬ লাভ ৩৯ হাজার ২০৫ টাকার জ্ঞাত আয়ের উৎস-বহির্ভূত সম্পদ অর্জন করে নিজ ভোগ দখলে রেখেছেন। এই অপরাধে তাওফিক নেওয়াজ এবং তার স্ত্রী ডা. দীপু মনির বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন, ২০০৪ এর ২৭(১) ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারা তৎসহ দণ্ডবিধি ১০৯ ধারায় পৃথক একটি মামলা মামলা দায়েরের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

কিউএনবি/অনিমা/১০ ফেব্রুয়ারী ২০২৫,/রাত ৯:১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit