শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২   নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহেলের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌগাছা পরিবারের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলদ-ঔষধি গাছ,বিতরণ  কুইন সুলিভানকে থাপ্পড় মারায় শাস্তির মুখে লিওনেল মেসি বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

রাঙামাটিতে গণসমাবেশে চরমোনাই পীর “সংস্কারবিহীন নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে”

আলমগীর মানিক,রাঙামাটি জেলা প্রতিনিধি।
  • Update Time : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৯৮ Time View

আলমগীর মানিক,রাঙামাটি : প্রয়োজনীয় সংস্কার ব্যতিত কোনো নির্বাচন হলে সেই নির্বাচন গ্রহণযোগ্য হবেনা বলে মন্তব্য করে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, অবশ্যই প্রয়োজনীয় সংস্কার করতে হবে এবং তারপরেই নির্বাচন দিতে হবে।

যদি সংস্কার ব্যতিত নির্বাচন দেয়া হয় তাহলে সেই নির্বাচন প্রশ্নবিদ্ধ নির্বাচন হবে এবং সেই নির্বাচন জনগণ গ্রহণ করবে না। দেশের অন্তবর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন,তাড়াহুড়ার কিছু নাই; আগে প্রয়োজনীয় সংস্কার করুন; তারপর নির্বাচন দেন। সোমবার বিকেলে পার্বত্য রাঙামাটি শহরের পৌর প্রাঙ্গনে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যকালে এসব কথা বলেন তিনি।

এসময় পার্বত্য চট্টগ্রামের কথা উল্লেখ করে শায়খে চরমোনাই বলেন, পার্বত্য চট্টগ্রামে বৈষম্য চলছে; এখানে উপজাতীয়রা নিজেরা নিজেরাই বৈষম্যের শিকার হচ্ছে। পাহাড়ে শান্তির চুক্তির নামে অশান্তির সৃষ্টি করা হয়েছে মন্তব্য করে তিনি বলেন, আমরা পাহাড়ে শান্তি চাই, বৈষম্য মুক্ত পাহাড় চাই, কোন বিবাদ চাইনা, আমরা পাহাড়ী বাঙালী সবাই বাংলাদেশের নাগরিক পরিচয়ে বাচঁতে চাই, পার্বত্য অঞ্চলের সবাই বাইরে জায়গা ক্রয় করতে পারলে, বাইরের মানুষ এখানে জায়গা ক্রয় করতে পারবে, একই দেশে দুই নীতি চাইনা, এখানে যে আইন চলবে সারাদেশে সেই আইন চলবে, এই অঞ্চল বা দেশের জমি যদি কেউ দখল করতে চায় আমরা রুখে দিব, সকল ষড়যন্ত্র রুখে দিব, সীমান্ত সড়ক দ্রুত বায়াতবায়ন চাই,সীমান্ত নিরাপত্তা চাই, শান্তি চুক্তির নামে অশান্তি চাই না, ভিন্ন কোন আইন পার্বত্য অঞ্চলে চাই না। এক দেশে দুই সংবিধান নয় একই সংবিধানের আলোকে পুরো দেশ চলবে এমনই সাম্যতা আমরা চাই।
 
ছাত্র-জনতার গণবিপ্লবে সংগঠিত গণহত্যার বিচার,দূর্নীতিবাজদের গ্রেফতার, অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও নির্বাচনের অযোগ্য ঘোষণা করা, সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে গণ সমাবেশে ইসলামী আন্দোলন রাঙামাটি জেলার সভাপতি আলহাজ্ব মুহাম্মদ জসিম উদ্দীনের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারী মাওলানা নূর হোসেন এর সঞ্চালনায় উক্ত গণসমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জান্নাতুল ইসলাম, কেন্দীয় সদস্য আলহাজ্ব আল মুহাম্মাদ ইকবাল, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় ঢাকা সাংগঠনিক সম্পাদক মাওলানা আরিফ বিন মেহের উদ্দীন, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ কেন্দীয় চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব শরিফুল আলম, ইসলামী আইনজীবী পরিষদ চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এড.পারভেজ তালুকদার’সহ ইসলামী আন্দোলন রাঙ্গামাটি জেলার সহযোগী সংগঠন এবং বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। সম্মেলন শেষে প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশ রাঙামাটি জেলা ২০২৫-২০২৬ সেশনের সভাপতি আলহাজ্ব মুহাম্মাদ জসিম উদ্দিন, সহ-সভাপতি এডভোকেট পারভেজ তালুকদার মাওলানা ওমর ফারুক সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/১০ ফেব্রুয়ারী ২০২৫,/রাত ৮:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit