মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
শিরোনাম
ঢাকাসহ যেসব অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস প্রতিদিন কাঁচা রসুন খেলে যেসব বড় রোগ থেকে মুক্তি পেতে পারেন ভূরুঙ্গামারীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন এমপি আনোয়ারুল ৩ দিনের মধ্যেই নতুন কোচ পাচ্ছেন হামজারা, আলোচনায় আছেন যারা  কোম্পানীগঞ্জে আগ্নেয়াস্ত্র-ইয়াবাসহ আটক ৬ চৌগাছায় বিশ্ব মুক্ত গণমাধ্য দিবস পালন খাগড়াছড়িতে বিএনপি-জামায়াত পাল্টাপাল্টি সংঘর্ষ, আহত ৪। হাকালুকি হাওর পাড়ের কৃষকদের বৈরী আবহাওয়া আর বানের জলের সাথে লড়াই  মে মাসের ১২ কেজি এলপিজির দাম ঘোষণা একটু বৃষ্টিতেই ডুবছে ঝালকাঠির সড়ক, টেন্ডার হলেও কাজ শুরু না করায় বাড়ছে জনদুর্ভোগ

তিন জিম্মিকে আজ মুক্তি দেবে হামাস

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : গাজায় যুদ্ধবিরতি ও বন্দিবিনিময় চুক্তির অধীনে তিন জিম্মিকে আজ শনিবার (৮ ফেব্রুয়ারি) মুক্তি দেবে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এর বিনিময়ে ইসরাইলি কারাগারে বন্দি থাকা ১৮৩ ফিলিস্তিনিকেও মুক্তি দেওয়া হবে আজ। হামাসের পক্ষ থেকে জিম্মি তিনজনের নাম প্রকাশ করা হয়েছে। তারা হলেন- এলি শারাবি, ওহাদ বেন আমি এবং ওর লেভি। তারা সবাই বেসামরিক ব্যক্তি। 

হামাসের পক্ষ থেকে আজ মুক্তি পেতে যাওয়া এই তিনজনের নামের তালিকা পাওয়ার কথা নিশ্চিত করেছে ইসরাইলি প্রধানমন্ত্রীর দপ্তর।  তারা জানিয়েছে, এই তিনজনের পরিবারকে তাদের স্বজনদের মুক্তির কথা জানানো হয়েছে। গত ১৯ জানুয়ারি ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। এর পর থেকে এখন পর্যন্ত ১৮ জন জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। ইসরাইলের পক্ষ থেকেও ৩৮৩ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্ত করা হয়েছে।

যুদ্ধবিরতি চুক্তির প্রথম পর্যায়ের জন্য নির্ধারিত ৩ সপ্তাহের সময়সীমায় হামাসের পক্ষ থেকে আরও ৩৩ জন জিম্মি এবং ইসরাইলের পক্ষ থেকে ১ হাজার ৯০০ ফিলিস্তিনিকে মুক্তি দেওয়ার কথা রয়েছে। যদিও ইসরাইল বলছে, ওই ৩৩ জিম্মির মধ্যে ৮ জন মারা গেছেন। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলি ভূখণ্ডে হামলা চালায় হামাস।  এতে নিহত হন ১ হাজার ২০০ মানুষ আর জিম্মি করে গাজায় আনা হয় ২৫০ জনেরও বেশি মানুষকে। 

এর প্রতিশোধে ওই দিনই গাজায় পাল্টা হামলা চালায় ইসরাইলি বাহিনী। দীর্ঘ ১৫ মাস ধরে চলা ইসরাইলি হামলায় গাজায় নিহতের সংখ্যা ৬১ হাজার ছাড়িয়েছে। জাতিসংঘ জানিয়েছে, ইসরাইলি হামলায় গাজার দুই-তৃতীয়াংশ ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/৮ ফেব্রুয়ারী ২০২৫,/বিকাল ৩:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit