শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
রাঙামাটি শহরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ রিটন চাকমা আটক নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও টেকসই নদীশাসনের প্রত্যয়, লালমনিরহাটে তিন মন্ত্রীর ব্যারাজ ও ভাঙনকবলিত এলাকা পরিদর্শন লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস, এ যেন এক টুকরো বাংলাদেশ আটোয়ারীতে আগমনী কুষ্ঠ ও প্রতিবন্ধী সমাজকল্যাণ সংস্থার বার্ষিক সাধারণ সভা, গাছের চারা বিতরণ ও অফিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন করা হচ্ছে সেই দুই ইউনিয়নের নাম পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে মিছিলের গুজব ছড়াচ্ছে আ.লীগ:পুলিশ নওগাঁয় আর.সি.সি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

বরিশাল বিপিএল জেতায় নাহিদ-হাসনাতকে নিয়ে যা বললেন সারজিস

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১১৬ Time View

ডেস্ক নিউজ : টানা দ্বিতীয়বার বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের শিরোপা জিতেছে ফরচুন বরিশাল। বিপিএলের ১১তম আসরের ফাইনালে আজ বরিশাল ৩ উইকেটে হারিয়েছে চট্টগ্রাম কিংসকে।

বিপিএল জেতায় বরিশাল নিয়ে স্ট্যাটাস দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম। নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে সারজিস আলম লিখেছেন, ‘নাহিদ-হাসনাত আগে থেকেই বরিশালের জালে ‘জামাই’ হিসেবে আটকা!

তিনি আরও লিখেছেন, ‘বিপিএলের চ্যাম্পিয়ন ট্রফিটাও গেলো বরিশালের ঘরে! নিজের কথা আর নাই বা বলি! সময় এখন বরিশালের! কি কও মনু?’

তার এই স্ট্যাটাস নিয়ে অনেকে বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন। তার মধ্যে একজন লিখেছেন, ‘তু‌মি তো এখন ব‌রিশাইল্লা জামাই। তাই এ বিজ‌য়ের অংশীদার তু‌মিও।’

আরেকজন লিখেছেন, ‘তোমরা বরিশালের ৩ জামাই বরিশালকে জেতানোর জন্য স্বজনপ্রীতি করছো।’ জামিল নামের একজন লিখেছেন, ‘সারজিস ভাইয়ের আইডি ভাবীর দখলে; উত্তরবঙ্গের বাসিন্দারা হতাশ হইয়েন না!’

আরও যে মন্তব্য এসেছে সেগুলো হলো- ‘দুলাভাই, সব দিকে থেকে জিতেছেন’; ‘হাসনাত ভাই বরিশাল
সারজিস ভাই বরিশাল, অবশেষে বিপিএল ট্রফিও বরিশাল।’

প্রসঙ্গত, গত রাতে ফাইনাল ম্যাচে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৩ উইকেটে ১৯৪ রান করে চট্টগ্রাম কিংস। জবাবে ১৯ দশমিক ৩ ওভারে ৭ উইকেটে ১৯৫ রান করে টানা দ্বিতীয় বারের মতো বিপিএল চ্যাম্পিয়ন বরিশাল। গেল বছর কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ৬ উইকেটে হারিয়ে প্রথমবারের মত বিপিএল চ্যাম্পিয়ন হয়েছিল বরিশাল।

কিউএনবি/অনিমা/৮ ফেব্রুয়ারী ২০২৫,/সকাল ১০:৫৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit