শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
রোনালদোর ব্যক্তিগত বিমানে জর্জিনার রাজত্ব! ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১৫০ রান ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি

হবিগঞ্জে ব্যবসায়ীকে হত্যা করে ডাকাতি, গ্রেপ্তার ৫

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৩০ Time View

ডেস্ক নিউজ : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় ডাকাতদলের কবলে পড়ে মহসিন মিয়া (৩৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যুর ঘটনায় দায়েরকৃত মামলায় ৫ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে শায়েস্তাগঞ্জ থানায় তাদের গ্রেপ্তার দেখিয়ে হবিগঞ্জ আদালতে সোপর্দ করা হয়।

সেখান থেকে কারাগারে পাঠানো হয়। তারা হলেন-জেলার মাধবপুর উপজেলার সুন্দরপুর গ্রামের ডুগা মিয়াল ছেলে জালাল মিয়া ওরফে স্প্রিং জালাল (৪২), একই গ্রামের আছদ্দর আলীর ছেলে জয়নাল মিয়া (৪২), বাখরনগরের জমির আলীর ছেলে ফয়সাল মিয়া (৩২), মাকিপুরের শাহ আলমের ছেলে রুবেল আহমেদ (রুনি) ও চুনারুঘাট উপজেলার উলুকান্দি গ্রামের ইদ্রিস আলীর ছেলে রুহুল আমিন (২৪)।

বৃহস্পতিবার র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) শায়েস্তাগঞ্জ ক্যাম্প ও জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) যৌথভাবে পৃথক অভিযান চালিয়ে এ পাঁচজনকে গ্রেপ্তার করে। তাদের মধ্যে জালালের বিরুদ্ধে ডাকাতির অভিযোগে ১৪টি, ফয়সালের বিরুদ্ধে ১১টি ও রুহুল আমীনের বিরুদ্ধে ৬টি মামলা রয়েছে। তাদের কাছ থেকে ১টি চাকু, ৩টি রামদা, ১টি ছুরি ও ৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। নিহত ব্যবসায়ী শায়েস্তাগঞ্জ উপজেলার নিশাপট গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে, স্টেশন রোডে ‘গ্রামীণ টেলিকম অ্যান্ড ইলেক্ট্রনিক’ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিক এবং স্থানীয় বিএনপি নেতা।

পুলিশ জানায়, সোমবার (৩ ফেব্রুয়ারি) ভোরে অন্য আরেকজনের সঙ্গে মোটরসাইকেলযোগে দোকান থেকে বাড়ি ফিরছিলেন। পথে একটি খেলার মাঠের কাছে ডাকাতদল তাদের আটক করে মোটরসাইকেল ও সঙ্গে থাকা টাকা এবং অন্যান্য জিনিসপত্র নিয়ে যায়। এ সময় মহসিন দৌড়ে পালিয়ে যান এবং খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে ইলিয়াছ মিয়াকে উদ্ধার করেন। পরে মহসিনকে খেলার মাঠে নিস্তেজ অবস্থায় পাওয়া যায়। সেখান থেকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় শায়েস্তাগঞ্জ থানায় ডাকাতি ও হত্যার অভিযোগে একটি মামলা দায়ের হয় এবং ডাকাতদের গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসী আন্দোলনে নামেন। ডিবি হবিগঞ্জের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নন্দন কান্তি ধর বাংলানিউজকে জানান, এ ঘটনায় সন্দেহভাজন আসামি হিসেবে ৫ জনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ডের আবেদন করা হবে।

 

 

কিউএনবি/আয়শা/৬ ফেব্রুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৬:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit