শনিবার, ২০ জুন ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
রাঙামাটি শহরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ রিটন চাকমা আটক নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও টেকসই নদীশাসনের প্রত্যয়, লালমনিরহাটে তিন মন্ত্রীর ব্যারাজ ও ভাঙনকবলিত এলাকা পরিদর্শন লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস, এ যেন এক টুকরো বাংলাদেশ আটোয়ারীতে আগমনী কুষ্ঠ ও প্রতিবন্ধী সমাজকল্যাণ সংস্থার বার্ষিক সাধারণ সভা, গাছের চারা বিতরণ ও অফিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন করা হচ্ছে সেই দুই ইউনিয়নের নাম পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে মিছিলের গুজব ছড়াচ্ছে আ.লীগ:পুলিশ নওগাঁয় আর.সি.সি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

ভারতকে কড়া বার্তা দিলো বাংলাদেশ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫০ Time View

ডেস্ক নিউজ : ভারতে পালিয়ে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল বুধবার রাতে অনলাইনে একটি ভাষন দিয়েছে। এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিক্রিয়া জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শেখ হাসিনা সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন প্ল্যাটফর্মে ক্রমাগত মিথ্যা ও বানোয়াট মন্তব্য এবং বিবৃতি দিয়ে বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরি করছেন।

ঢাকায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে দেয়া এই বিষয়ে একটি প্রতিবাদপত্রে গভীর উদ্বেগ, হতাশা এবং বাংলাদেশ সরকারের গুরুতর আপত্তি প্রকাশ করেছে, কারণ এই ধরনের বক্তব্য বাংলাদেশের জনগণের অনুভূতিতে আঘাত করছে।

আরও জানানো হয়েছে, শেখ হাসিনার এই ধরনের কার্যকলাপ বাংলাদেশের প্রতি শত্রুতাপূর্ণ আচরণ হিসেবে বিবেচিত এবং দুই দেশের মধ্যে একটি সুস্থ সম্পর্ক স্থাপনের প্রচেষ্টার জন্য সহায়ক নয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় ভারত সরকারকে অনুরোধ করেছে যে, পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপড়ার চেতনায় অবিলম্বে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হোক, যাতে শেখ হাসিনা ভারতে অবস্থাররত অবস্থায় সামাজিক যোগাযোগমাধ্যম এবং অন্যান্য প্ল্যাটফর্ম ব্যবহার করে এই ধরনের মিথ্যা, বানোয়াট এবং উস্কানিমূলক বক্তব্য দেওয়া থেকে বিরত থাকেন।

কিউএনবি/অনিমা/৬ ফেব্রুয়ারী ২০২৫,/বিকাল ৫:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit