শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
রাঙামাটি শহরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ রিটন চাকমা আটক নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও টেকসই নদীশাসনের প্রত্যয়, লালমনিরহাটে তিন মন্ত্রীর ব্যারাজ ও ভাঙনকবলিত এলাকা পরিদর্শন লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস, এ যেন এক টুকরো বাংলাদেশ আটোয়ারীতে আগমনী কুষ্ঠ ও প্রতিবন্ধী সমাজকল্যাণ সংস্থার বার্ষিক সাধারণ সভা, গাছের চারা বিতরণ ও অফিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন করা হচ্ছে সেই দুই ইউনিয়নের নাম পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে মিছিলের গুজব ছড়াচ্ছে আ.লীগ:পুলিশ নওগাঁয় আর.সি.সি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৩২ এর ঘটনার কারণ শেখ হাসিনার উসকানি: পররাষ্ট্র উপদেষ্টা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫২ Time View

ডেস্ক নিউজ : শেখ হাসিনার উসকানির কারণেই ধানমন্ডি ৩২ নাম্বারের বাড়িটি বিক্ষুব্ধ জনতা গুড়িয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকরার পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীতে এক সভায় তিনি আরও বলেন, শেখ হাসিনা অবিরাম উসকানি দিচ্ছে বলেই দেশে এখন এমন ঘটনা ঘটছে। তিনি বক্তব্য দেয়া থেকে বিরত থাকলে এমনটা হতো না।

তিনি আরও বলেন, ভারতে বসে শেখ হাসিনার বক্তব্য না দেয়া সম্পর্কে লিখিত অনুরোধ করা হয়েছিলো ভারতকে। তবে সেই অনুরোধের জবাব পায়নি বাংলাদেশ। ভারতকে নতুন করে আবার চিঠি দেয়া হয়েছে। কারণ শেখ হাসিনার বক্তব্যে অনেক উসকানির সৃষ্টি হচ্ছে দেশে, যা দেশের জন্য ভালো নয়।

তিনি বলেন, ভারতের সাথে দুপক্ষের স্বার্থ উদ্ধার করে সম্পর্ক রাখার চেষ্টা অব্যাহত আছে। পাকিস্তানের সাথে ইচ্ছাকৃত খারাপ সম্পর্ক রাখার চেষ্টা ছিলো তবে এখন তা স্বাভাবিক অবস্থায় ফেরানো হয়েছে। চীনের সাথেও সম্পর্ক এ মুহূর্তে ভালো। আমরা অর্থনৈতিক স্থিতিশীলতার ব্যাপারে’ তাদের আশ্বস্ত করতে পেরেছি।

কিউএনবি/অনিমা/৬ ফেব্রুয়ারী ২০২৫,/বিকাল ৫:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit