রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন

তাপমাত্রা নিয়ে যা জানাল আবহাওয়া অফিস

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮৩ Time View

ডেস্ক নিউজ : তাপমাত্রার পারদ বেড়ে কমেছে শীতের অনুভূতি। তবে শেষরাত থেকে সকাল পর্যন্ত এখনো দাপটে রয়েছে হালকা থেকে মাঝারি কুয়াশা। এই অবস্থার মধ্যেই আগামী ২ দিনে ফের রাতের তাপমাত্রা কমতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

তিনি জানান, আগামীকাল শুক্রবার সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে। তবে এই সময়ে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। পরদিন শনিবার সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে। এছাড়া আগামী রোববার (৯ ফেব্রুয়ারি) সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে এই সময়ে শেষরাত থেকে ভোর পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকালে পঞ্চগড়ের তেঁতুলিয়া ও শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। পাশাপাশি এই সময়ে রাজধানী ঢাকায় সর্বনিম্ন ১৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এই অবস্থায় বর্ধিত ৫ দিনে রাত ও দিনের তাপমাত্রা আরও বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

 

 

কিউএনবি/আয়শা/৬ ফেব্রুয়ারী ২০২৫,/বিকাল ৪:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit