রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
জার্মানির গণতন্ত্র আবারও চ্যালেঞ্জের মুখে পড়েছে: প্রেসিডেন্ট স্টাইনমায়ার ইরান পরমাণু অস্ত্র তৈরির পরিকল্পনা প্রায় ছেড়েই দিয়েছে: ট্রাম্প কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? হুতিদের ৯৭ অবস্থানে হামলার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর এআই চীন-যুক্তরাষ্ট্র যুদ্ধ প্রায় বাঁধিয়ে দিয়েছিল, বিশ্লেষকদের সতর্কতা ফ্লাইদুবাইয়ের সেই ভারতীয় পাইলটকে ইসরায়েলের স্বাধীনতা দিবসে আমন্ত্রণ জানালেন নেতানিয়াহু আজ ঢাকার বাতাস অস্বাস্থ্যকর আরও একটি গুরুত্বপূর্ণ অঞ্চল দখলের খুব কাছাকাছি হুতি? মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থতার দায়ে টেনেসির কারাপ্রধানের পদত্যাগ সৌদির আরামকো তেল স্থাপনায় ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলার দাবি হুতিদের

নওগাঁয় হত্যা মামলায় পাঁচজনকে যাবজ্জীবন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮৭ Time View
নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মহাদেবপুর উপজেলায় ফজলুর রহমান নামে এক ব্যক্তিকে হত্যার দায়ে ৫জন আসামীকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম ও ৬ মাসের সশ্রম কারাদন্ড দেয়া হয়। এই মামলায় আরো ১১জন আসামীকে খালাস দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক ফেরদৌস ওয়াহিদ এ রায় দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী সৈকত ইলিয়াস কবির। আদালত সুত্রে জানা গেছে, ২০০৭ সালের এপ্রিল মাসে মহাদেবপুর উপজেলার রাইগাঁ ইউনিয়নে জমি নিয়ে বিরোধের জেরে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে আসামীরা এলোপাতাড়ি মারপিট করে। এতে ঘটনাস্থলে মারা যায় ফজলুর রহমান। ঘটনার দিনই তার স্ত্রী শাহনাজ বেগম বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করলে পুলিশ এ ঘটনার তদন্ত করে ১৭ জনার বিরুদ্ধে চার্জশিট দেন।
পরে সিআইডি পুনরায় তদন্ত করে ১৯ জনের বিরুদ্ধে চার্জশিট দেন আদালতে। এরপর দীর্ঘদিন ধরে চলা এই মামলার ২২ জনের সাক্ষ্য গ্রহণ শেষে ১৯ আসামীর মধ্যে ৫ জনকে যাবজ্জীবন কারাদ- দেন বিচারক। বাকি ১১জন আসামীকে খালাস দেওয়া হয় আর তিনজন আসামী রায়ের আগেই মারা যায়।

 

 

কিউএনবি/আয়শা/৬ ফেব্রুয়ারী ২০২৫,/বিকাল ৩:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit