বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনাম
‘বে টার্মিনাল’ নির্মাণের প্রস্তাব দিয়েছে সিঙ্গাপুর: শামা ওবায়েদ নওগাঁয় গাছের চারা ও স্কুলের বসার বেঞ্চ বিতরণ মাটিরাঙ্গায় দুই সপ্তাহ ব্যাপি গর্ভবতী নারী ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ সমাপ্ত। অস্ট্রেলিয়ায় স্বপ্নের দিন বাংলাদেশের ক্ষতিপূরণের আশায় গড়ে উঠছে ‘ভুতুড়ে’ স্থাপনা॥ সাংবাদিকদের তথ্য দেওয়ার সন্দেহে “কাউবয় ফ্যাক্টরিতে” নারী শ্রমিককে আটকে রাখার অভিযোগ নেত্রকোণায় মাদক সেবন ও সংরক্ষণের দায়ে অর্থদণ্ড সহ কারাদণ্ড-৪ মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর ঘরের মাঠে বিশ্বকাপ জিতেই ক্যারিয়ার শেষ করতে চান মিলার এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমদ

মেসি বা পেলে-ম্যারাডোনা নয়, নিজেকে সর্বকালের সেরা মানেন রোনালদো

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০৮ Time View

স্পোর্টস ডেস্ক : লিওনেল মেসির নামটা সর্বকালের সেরা হিসেবে আগেও টুকটাক শোনা যেত। কিন্তু কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে বিশ্বচ্যাম্পিয়নের মুকুট এনে দেয়ার পর ক্যারিয়ার পরিপূর্ণতা পেয়েছে মেসির। আর্জেন্টিনার মহাতারকাকে পেলে-ম্যারাডোনার মতোই সর্বকালের সেরা হিসেবে মেনে নিয়েছে অধিকাংশ মানুষই। ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে তার ঐতিহাসিক দ্বৈরথেরও তাতে সমাপ্তি খুঁজেছে সমর্থকরা। রোনালদো অর্জনে আর কীর্তিতে মেসির চেয়ে পেছনে পড়ে গেছে বলেই অধিকাংশের মত। যে কারণে ইতিহাসের অন্যতম সেরা হিসেবে রোনালদোর নাম এলোও সর্বকালের সেরা হিসেবে তার নামটা সেভাবে কেউ বলে না।

কিন্তু রোনালদোর তাতে থোড়াই কেয়ার। নিজের কাছে এই পর্তুগিজ সর্বকালের সবচেয়ে পরিপূর্ণ খেলোয়াড়। তার দীর্ঘ সময়ের প্রতিদ্বন্দ্বী মেসি তো বটেই পেলে-ম্যারাডোনার চেয়েও নিজেকে সেরা মনে করেন এই পর্তুগিজ মহাতারকা। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই দাবি করেছেন তিনি।

সর্বকালের সবচেয়ে পরিপূর্ণ খেলোয়াড় হিসেবে মেসি বা পেলে-ম্যারাডোনাকে নিজের পরেই রাখছেন রোনালদো। ছবি: সংগৃহীত

এল চিরিঙ্গুইতোর সাংবাদিক এদু অ্যাগুইরের লা সেক্সটা নামের অনুষ্ঠানে রোনালদো বলেন, ‘আমি সর্বকালের সবচেয়ে পরিপূর্ণ খেলোয়াড়। এটাই আমার মত। এটা রুচির ব্যাপার তবে আমার মনে হয় আমিই। আমি ফুটবলে সব করেছি। আমি ভালো হেড পারি, আমি ভালো সেটপিস নিতে পারি, আমার বাঁ পায়েও ভালো শট নিতে পারি, আমি জোরে দৌড়াতে পারি, আমি শক্তিশালী, আমি লাফাতেও পারি।’

রোনালদো আরও বলেন, ‘রুচি এক জিনিস, এই বা ওটা বলা—আপনি মেসি, পেলে বা ম্যারাডোনাকে পছন্দ করেন, আমি তা শুনি এবং সম্মান করি। কিন্তু যদি কেউ বলে যে ক্রিস্টিয়ানো (রোনালদো) পরিপূর্ণ নয়, সেটা মিথ্যা। আমি সবচেয়ে পরিপূর্ণ খেলোয়াড়। আমি আমার চেয়ে ভালো কাউকে দেখি না, এবং আমি আপনাকে মন থেকে বলছি।’

আগামীকাল ৪০ বছর পূর্ণ করবেন রোনালদো। এই বয়সেও বিশ্বের অন্যতম সেরা গোল স্কোরার তিনি। এই পর্তুগিজ বলেন, ‘যদি আমি ৯২০, ৯২৫ কিংবা ৯৩০ গোলও করি, ইতিহাসের সেরা আমিই, এটাই চূড়ান্ত।’ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে এক হাজার গোলের মাইলফলক স্পর্শের কাছাকাছি পৌঁছে গেছেন রোনালদো।

গতকাল সোমবার (৩ ফেব্রুয়ারি) এএফসি চ্যাম্পিয়ন্স লিগে আল ওয়াসলের বিপক্ষে আল নাসরের ৪-০ গোলের জয়ে জোড়া গোল করেছেন রোনালদো। তাতে তার গোল সংখ্যা দাঁড়িয়েছে ৯২৩ গোলে। তবে হাজার গোলের মাইলফলক নিয়ে বারবার প্রশ্ন করায় বিরক্ত রোনালদো। তিনি এই সাক্ষাৎকারে বলেন, ‘যদি আমি এটা অর্জন করতে পারি, তা দারুণ হবে…তবে আমি এর মোহে আচ্ছন্ন নই। এটা নিয়ে বারবার কথা বলাটা বিরক্তিকর।’

 

 

কিউএনবি/আয়শা/৪ ফেব্রুয়ারী ২০২৫,/বিকাল ৪:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit