শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
শিরোনাম
রোনালদোর ব্যক্তিগত বিমানে জর্জিনার রাজত্ব! ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১৫০ রান ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি

কুড়িগ্রামে ছাত্র আন্দোলন দমন মামলায় নাজনীন সুলতানা এমপি গ্রেফতার 

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭৭ Time View
রাশিদুল ইসলাম রাশেদ  কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমন ও নিপীড়ন মামলায় সংরক্ষিত নারী আসনের সাবেক এমপি আহমেদ নাজমীন সুলতানা নাজলীকে আটক করেছে পুলিশ। শনিবার (১ ফেব্রুয়ারি) রাতে জেলার পুরাতন শহরের মোক্তারপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ মো. হাবিবুল্লাহ। নাজমীন সুলতানা নবম জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন-৬-এর এমপি ছিলেন। বর্তমানে কুড়িগ্রাম মহিলা আওয়ামী লীগের সভানেত্রীর দায়িত্ব পালন করছেন। তিনি সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আক্তার হোসেন চিনুর স্ত্রী। নাজমীন সুলতানা নবম জাতীয় সংসদ মেয়াদে কৃষি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন।
সূত্র জানায়, এমপি থাকাকালে তার অনুকূলে বিভিন্ন সরকারি বরাদ্দ টাকার বিনিময়ে বিক্রির অভিযোগ রয়েছে। তবে তাকে ঠিক কী অভিযোগে আটক করা হয়েছে, তা নিশ্চিত করেনি পুলিশ। কুড়িগ্রাম সদর থানার ওসি হাবিবুল্লাহ জানান, ‘তাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমন ও নিপীড়ন মামলায় আটক করে থানায় নেয়া হয়েছে, তাকে অধিকতর  জিজ্ঞাসাবাদ শেষে  কোর্টের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।

কিউএনবি/আয়শা/০২ ফেব্রুয়ারী ২০২৫,/বিকাল ৪:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit