বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন

টানা দুই জয়ের পরও অস্বস্তিতে ব্রাজিল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫
  • ৮০ Time View

স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে শুক্রবার (৩১ জানুয়ারি) ইকুয়েডরকে ৩-২ গোলে হারিয়েছে ব্রাজিল। এদিন দারুণ শুরু পেলেও শেষদিকে পয়েন্ট খোয়ানোর শঙ্কা জেগেছিল। প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে থাকা নেইমারের উত্তরসূরীরা শেষদিকে ভুলের খেসারত দিয়ে পরপর দুই গোল হজম করে। ব্রাজিলকে ২৫তম মিনিটে লিড এনে দিয়েছিলেন ইয়াগো। বাঁ কর্নার থেকে পেদ্রোর ক্রস ডি-বক্সে দারুণ এক হেডে জালে জড়ান এ ডিফেন্ডার। এক মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করেন দেইভিদ ওয়াশিংটন। ডান প্রান্তে আক্রমণে উঠে ডি-বক্সের বাইরে থেকে ছোটো ক্রস নেন প্রাদো। পেনাল্টি এরিয়া থেকে হেডে ঠিকানা খুঁজে নেন ওয়াশিংটন।

বিরতির ঠিক আগে এ স্ট্রাইকারের গোলেই ব্যবধান ৩-০ করে ব্রাজিল। পেদ্রো ফ্রি-কিক ডি-বক্সে পেয়ে হেডে জালে জড়ান তিনি।তাতে প্রথমার্ধেই জয়ের পথ মসৃণ হয়ে যায় সেলেসাওদের। কিন্তু দ্বিতীয়ার্ধে জোড়া ভুল করে পয়েন্ট খোয়ানোর শঙ্কা জাগায় তারা। ৭৬তম মিনিটে ডি-বক্সে প্রতিপক্ষের ফুটবলার থাকতেও বল ক্লিয়ার করতে দেরি করেন ব্রাজিল গোলরক্ষক রবার্ত পিন্তো। আর তাতে সুযোগ কাজে লাগিয়ে এগিয়ে গিয়ে বল জালে জড়ান ইকুয়েডর স্ট্রাইকার অ্যালেন ওবান্দো। ৮ মিনিট পর বক্সে ব্রাজিলের এক ফুটবলারের হাতে বল লাগায় পেনাল্টি উপহার পায় ইকুয়েডর। সফল স্পটকিকে ব্যবধান কমান কেন্দ্রি পায়েজ। তবে ম্যাচের বাকি সময়টা সতর্কতার সঙ্গে পার করে জয় তুলে নেয় ব্রাজিল, সঙ্গে তুলে নেয় গুরুত্বপূর্ণ ৩ পয়েন্ট।
 
আর্জেন্টিনার বিপক্ষে ৬-০ গোলে হারের পর দ্বিতীয় ম্যাচে বলিভিয়াকে ২-১ গোলে হারিয়েছিল সেলেসাওরা। ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের তিনে অবস্থান করছে নেইমারের উত্তরসূরীরা। তবে এখনো নিশ্চিত হয়নি তাদের ফাইনাল স্টেজ। কারণ শেষ ম্যাচে তারা হারলে আর আর্জেন্টিনার বিপক্ষে ইকুয়েডর জিতলে, ঘটবে বিপদ। সেক্ষেত্রে সমান ৬ পয়েন্ট নিয়েও গোল ব্যবধানে এগিয়ে থাকায় পরের রাউন্ড নিশ্চিত করবে ইকুয়েডর।

‘বি’ গ্রুপ থেকে এখন পর্যন্ত ফাইনাল স্টেজ নিশ্চিত করেছে আর্জেন্টিনা ও কলম্বিয়া। ৩ ম্যাচ শেষে দুই দলেরই পয়েন্ট ৭। দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্বের লড়াই শেষে দুই গ্রুপ থেকে সেরা তিনটি করে দল খেলবে ফাইনাল স্টেজে। এ পর্বে ৬ দল একে অপরের মুখোমুখি হওয়ার পর পয়েন্ট ব্যবধানে এগিয়ে থাকা শীর্ষ দল পাবে চ্যাম্পিয়নের স্বাদ। টুর্নামেন্টে সর্বোচ্চ ১২ বারের চ্যাম্পিয়ন ব্রাজিল। আর্জেন্টিনার শিরোপা সংখ্যা ৫।

 

 

কিউএনবি/আয়শা/৩১ জানুয়ারী ২০২৫,/দুপুর ১:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit