বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন

প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামীমার কারাদণ্ড

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
  • ৭৭ Time View

ডেস্ক নিউজ : প্রতারণার দায়ে ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেল এবং তার স্ত্রী ও প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনকে দুই বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (২৯ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্র এ রায় দেন। দণ্ডের পাশাপাশি তাদের ১০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আসামিরা পলাতক রয়েছেন। আদালত তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

বাদীপক্ষের আইনজীবী তৌসিফ মাহমুদ এসব তথ্য জানান। জানা গেছে, চমকপ্রদ বিজ্ঞাপন দেখে ইভ্যালি থেকে ২০২১ সালের ২০ মার্চ ইয়ামাহা আর ওয়ান ফাইভ বাইক অর্ডার করেন মামলার বাদী তৌফিক মাহমুদ। মূল্য বাবদ ২ লাখ ৪৫ হাজার টাকা পরিশোধ করেন তিনি।

৩ এপ্রিল তিনি আর ওয়ান ফাইভের আরও দুটি বাইক অর্ডার করেন। যার মূল্য বাবদ ৫ লাখ ৯০ হাজার টাকা পরিশোধ করেন। তবে কর্তৃপক্ষ ৪৫ দিনের মধ্যে বাইক তিনটি সরবরাহ করতে ব্যর্থ হয়। পরে ইভ্যালির ধানমন্ডি অফিসে যোগাযোগ করেন কর্তৃপক্ষ তৌফিক মাহমুদকে দুটি চেক দেয়।

ব্যাংক হিসাবে পর্যাপ্ত পরিমাণ অর্থ না থাকায় চেকটি নির্ধারিত তারিখে ব্যাংকে জমা না দিতে অনুরোধ করা হয়। আসামিদের কথা বিশ্বাস করে চেকটি ব্যাংকে জমা দেন না তৌফিক মাহমুদ। 

পরে ১৪ লাখ ১০ হাজার টাকা আদায়ে তাগাদা দিতে থাকেন তিনি। কিন্তু রাসেল-শামীমা কোনো টাকা ফেরত দেন না। লিগ্যাল নোটিশ পাঠিয়েও কাজ না হওয়ায় ২০২৪ সালের ৪ ফেব্রুয়ারি আদালতে রাসেল ও শামীমার বিরুদ্ধে মামলা করেন তৌফিক মাহমুদ।

 

 

কিউএনবি/আয়শা/২৯ জানুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৬:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit