বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন

হাতে কোচের ছবি ট্যাটু করে প্রতিশ্রুতি রাখলেন কুকুরেয়া

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ১৯ Time View

স্পোর্টস ডেস্ক : ২০২৬ বিশ্বকাপ জয়ী স্পেন দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য এবং টুর্নামেন্টের অন্যতম সেরা খেলোয়াড়, লেফট-ব্যাক মার্ক কুকুরেয়া বিশ্বকাপের আগে দেওয়া নিজের এক অনন্য প্রতিশ্রুতি পূরণ করেছেন। গতকাল এই ডিফেন্ডার তার বাম হাতের নিচের অংশে জাতীয় দলের কোচ লুইস দে লা ফুয়েন্তের মুখমণ্ডলের একটি উলকি বা ট্যাটু করিয়েছেন।

এই ট্যাটুটি তৈরি করেছেন স্পেনের বিখ্যাত ট্যাটু শিল্পী ‘গঙ্গা’। তিনি লেব্রন জেমস, ভিনিসিয়ুস জুনিয়র এবং পোস্ট ম্যালোনের মতো বিশ্বখ্যাত তারকাদের শরীরে ট্যাটু করার জন্য সুপরিচিত।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এই শিল্পী কুকুরেল্লার হাতে ট্যাটু করার পুরো প্রক্রিয়াটির একটি ভিডিও শেয়ার করেছেন। ট্যাটুটি করানোর পর এই ফুটবলার তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে লিখেছেন, ‘প্রতিশ্রুতি পূরণ হলো।

বিশ্বকাপে স্পেনের প্রথম ম্যাচের আগেই ‘এল পার্টিডাজো ডি কোপ’ নামক এক অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে এই ফুটবলার ঘোষণা করেছিলেন যে, স্পেন যদি শিরোপা জিততে পারে তবে তিনি কোচের মুখমণ্ডলের একটি ট্যাটু করাবেন। ঐতিহাসিক সেই ট্রফি জয়ের ঠিক নয় দিন পর নিজের কথা রাখলেন এই ডিফেন্ডার।

সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘আমরা যদি বিশ্বকাপ জিতি, তবে আমি লুইস দে লা ফুয়েন্তের মুখমণ্ডলের একটি ট্যাটু করাব। এটি আকারে ছোট হলেও আমার মনে হয় একটি দারুণ স্মৃতি হয়ে থাকবে। শরীরের কোন জায়গায় এটি করা যায় তা নিয়ে আমাদের ভাবতে হবে। আমি এই ট্যাটুর নিচে সইও করতে পারি, তবে আগে উপযুক্ত স্থানটি ঠিক করতে হবে।’

কিউএনবি/অনিমা/২৯ জুলাই ২০২৬,/দুপুর ১:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit