শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
শিরোনাম
টেস্ট ক্রিকেটে রুটের বিশ্বরেকর্ড সৌদি পাইপলাইনে হামলার ঘটনা প্রমাণ করে ‘ইরানকে বিশ্বাস করা যায় না’ সৌদির তেল পাইপলাইনে হামলার নিন্দায় ইরাক-কুয়েত-বাহরাইন রাষ্ট্র-প্রতিষ্ঠান পরিচালনায় নারীরা সমানভাবে সক্ষম: রিজভী জাতীয় ঈদগাহ এলাকা থেকে দুই মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রে জি-২০ সম্মেলনে পুতিনের সঙ্গে সাক্ষাত করতে চান জেলেনস্কি বিশেষজ্ঞ চিকিৎসক মতিউর রহমান মোল্লা আর নেই ফরিদপুরে বস্তায় অজ্ঞাত ব্যক্তির ছয় টুকরো মরদেহ উদ্ধার মোখায় হুথিদের ওপর সৌদি সমর্থিত বাহিনীর ড্রোন হামলা, ক্ষয়ক্ষতি নিয়ে যা জানা গেল ‘বাহরাইনে পঞ্চম নৌবহরের সদরদপ্তরে ধ্বংসযজ্ঞ চালিয়েছিল ইরান’, স্বীকার নৌমন্ত্রীর

টেস্ট ক্রিকেটে রুটের বিশ্বরেকর্ড

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৮ Time View

স্পোর্টস ডেস্ক : টেস্ট ক্রিকেটে নতুন বিশ্বরেকর্ড গড়েছেন ইংল্যান্ডের তারকা ব্যাটার জো রুট। উইকেটকিপার ছাড়া ফিল্ডার হিসেবে টেস্ট ইতিহাসে সর্বোচ্চ ক্যাচ নেওয়ার কীর্তি এখন তাঁর দখলে। অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথকে পেছনে ফেলে রুটের ক্যাচসংখ্যা দাঁড়িয়েছে ২২০-এ।

এজবাস্টন টেস্টে পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে ওলি রবিনসনের করা প্রথম ওভারের চতুর্থ বলেই রেকর্ডটি গড়েন রুট। নিখুঁত লেংথের সুইং করা বলটি ডিফেন্ড করতে গিয়ে ব্যাটের বাইরের কানায় লাগান পাকিস্তানের ব্যাটার আব্দুল্লাহ শফিক। প্রথম স্লিপে থাকা রুট নিচু হয়ে দারুণ দক্ষতায় ক্যাচটি তালুবন্দী করেন।

এই ক্যাচের মধ্য দিয়ে দীর্ঘদিনের রুট-স্মিথের লড়াইয়ে এগিয়ে গেলেন ইংলিশ তারকা। এর আগে ১২৫ টেস্টের ২৩৯ ইনিংসে স্মিথের ক্যাচ ছিল ২১৯টি। রুট ১৬৯ টেস্টের ৩২৩ ইনিংসে ২২০টি ক্যাচ নিয়ে তাঁকে ছাড়িয়ে গেলেন।

টেস্টে ফিল্ডার হিসেবে সর্বোচ্চ ক্যাচ নেওয়ার তালিকায় রুট ও স্মিথের পর রয়েছেন ভারতের কিংবদন্তি রাহুল দ্রাবিড়। ১৬৪ টেস্টে তাঁর ক্যাচ ২১০টি। শ্রীলঙ্কার মহেলা জয়াবর্ধনে ১৪৯ টেস্টে ২০৫টি ক্যাচ নিয়ে চতুর্থ এবং দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস ১৬৬ টেস্টে ২০০টি ক্যাচ নিয়ে রয়েছেন পঞ্চম স্থানে।

এদিকে ব্যাট হাতেও রুটের সামনে রয়েছে আরেকটি বড় মাইলফলক। টেস্টে তাঁর রান এখন ১৪ হাজার ২৩১। সর্বকালের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় ভারতের কিংবদন্তি শচীন টেন্ডুলকারের কাছাকাছি পৌঁছে গেছেন তিনি। শচীনের টেস্ট রান ১৫ হাজার ৯২১।

টেস্টে সর্বোচ্চ ক্যাচ নেওয়া ৫ ফিল্ডার (উইকেটকিপার ছাড়া):

  • জো রুট (ইংল্যান্ড): ২২০ ক্যাচ (১৬৯ ম্যাচ)
  • স্টিভ স্মিথ (অস্ট্রেলিয়া): ২১৯ ক্যাচ (১২৫ ম্যাচ)
  • রাহুল দ্রাবিড় (ভারত): ২১০ ক্যাচ (১৬৪ ম্যাচ)
  • মহেল জয়াবর্ধনে (শ্রীলঙ্কা): ২০৫ ক্যাচ (১৪৯ ম্যাচ)
  • জ্যাক ক্যালিস (দক্ষিণ আফ্রিকা): ২০০ ক্যাচ (১৬৬ ম্যাচ)

কিউএনবি/অনিমা/১২ সেপ্টেম্বর ২০২৬,/বিকাল ৫:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit