সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
আমদানি-রপ্তানি বাণিজ্যে শঙ্কা কাস্টমসের ৭ কর্মকর্তা বদলি আগামী ২-১ দিনের মধ্যে সার সংকট পরিস্থিতি স্বাভাবিক হবে : কৃষিমন্ত্রী শুধু প্রযুক্তি হিসেবে নয়, এআই হোক উৎপাদনশীলতা বৃদ্ধির হাতিয়ার : জনপ্রশাসন উপদেষ্টা এবার সাত দফা দাবিতে ঢাকা-রংপুর লংমার্চের ডাক জামায়াতের সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই : আইজিপি প্রেমিকার মরদেহ বস্তায় ভরে পাহাড়ে ফেলার চেষ্টা, রাস্তায় চুইয়ে পড়া রক্ত দেখে ধরে ফেলল পুলিশ যে সিনেমা বদলে দেয় নওয়াজুদ্দীনের ক্যারিয়ার, হাতে আসে ব্ল্যাঙ্ক চেক ও ২০০ চিত্রনাট্য কুয়ালালামপুরে অভিযান, আটক ৪৭২ বিদেশির ৩৬৪ জনই বাংলাদেশি ‘ইউনিয়ন-উপজেলা নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই’

এক শতাব্দী পর টেস্ট বোলারদের বিরল এক ক্লাবে রবিনসন

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৯ Time View

স্পোর্টস ডেস্ক : টেস্ট ক্রিকেটের অন্যতম অভিজাত পরিসংখ্যানের ক্লাবে নাম লিখলেন অলি রবিনসন। এক শতাব্দীরও বেশি সময়ের মধ্যে প্রথম বোলার হিসেবে অন্তত ২০টি ম্যাচ খেলার পর বোলিং গড় ১৯-এর নিচে নামিয়েছেন।

এজবাস্টনে পাকিস্তানের বিপক্ষে চলমান টেস্টের প্রথম ইনিংসে দুটি উইকেট তুলে নেন রবিনসন। ২৪ টেস্টে তার উইকেট ১০৪টি, তাতে তার গড় নেমে গেছে ১৮.৮৬ তে। অন্তত ২০ টেস্ট খেলার পর বোলিং গড় ১৯-এর নিচে সবশেষ রেখেছিলেন সিডনি বার্নস, সেটা ১৯১৪ সালে!

তিনি তার টেস্ট ক্যারিয়ার শেষ করেছিলেন ২৭ ম্যাচে ১৮৯ উইকেট ও অবিশ্বাস্য ১৬.৪৩ গড় নিয়ে। তার ক্যারিয়ার শেষ হয়েছিল ১৯১৪ সালে। মানে সবশেষ যে বোলার এই কীর্তি অর্জন করেছিলেন, তার ১১২ বছর পর সেটি ফিরে এলো রবিনসনের হাত ধরে।

টেস্ট ইতিহাসে মাত্র ছয়জন বোলার অন্তত ২০ টেস্ট খেলার পর ২০ এর নিচে গড় রাখতে পেরেছেন। এর মধ্যে চার জন ইংল্যান্ডের শুরুর টেস্ট যুগে, অন্য দুজন রবিনসন ও ভারতের জসপ্রিত বুমরা।

২১ টেস্ট থেকে ১৫.৫৪ গড় নিয়ে এই তালিকায় সবার প্রথমে বিলি বার্নস। ১৬.৪৩ গড় নিয়ে সিডনি বার্নস দুই নম্বরে। ববি পিল ২০ টেস্টে ১৬.৯৮ গড়ে ১০১ উইকেট নিয়ে তৃতীয় স্থানে। ৩৩ টেস্টে ১৭.৭৫ গড়ে ১১৮ উইকেট নিয়ে চার নম্বরে। রবিনসন জায়গা করে নিলেন পঞ্চম স্থানে। আর বুমরা ৫২ টেস্টে ১৯.৭৯ গড়ে ২৩৪ উইকেট নিয়েছেন।

 

 

কিউএনবি/আয়শা/১২ সেপ্টেম্বর ২০২৬,/সন্ধ্যা ৬:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit