সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
আমদানি-রপ্তানি বাণিজ্যে শঙ্কা কাস্টমসের ৭ কর্মকর্তা বদলি আগামী ২-১ দিনের মধ্যে সার সংকট পরিস্থিতি স্বাভাবিক হবে : কৃষিমন্ত্রী শুধু প্রযুক্তি হিসেবে নয়, এআই হোক উৎপাদনশীলতা বৃদ্ধির হাতিয়ার : জনপ্রশাসন উপদেষ্টা এবার সাত দফা দাবিতে ঢাকা-রংপুর লংমার্চের ডাক জামায়াতের সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই : আইজিপি প্রেমিকার মরদেহ বস্তায় ভরে পাহাড়ে ফেলার চেষ্টা, রাস্তায় চুইয়ে পড়া রক্ত দেখে ধরে ফেলল পুলিশ যে সিনেমা বদলে দেয় নওয়াজুদ্দীনের ক্যারিয়ার, হাতে আসে ব্ল্যাঙ্ক চেক ও ২০০ চিত্রনাট্য কুয়ালালামপুরে অভিযান, আটক ৪৭২ বিদেশির ৩৬৪ জনই বাংলাদেশি ‘ইউনিয়ন-উপজেলা নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই’

যুক্তরাষ্ট্র-সৌদির বিমান হামলার পর জরুরি সভা ডেকেছে ইরাক

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ৬৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের আকস্মিক বিমান হামলার পর চরম উত্তেজনা বিরাজ করছে ইরাকে। দেশের এমন সংকটময় নিরাপত্তা পরিস্থিতিতে বুধবার ‘মিনিস্টেরিয়াল কাউন্সিল ফর ন্যাশনাল সিকিউরিটি’-এর জরুরি সভা ডেকেছেন ইরাকের প্রধানমন্ত্রী আলি ফালেহ আল-জাইদি।

মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনী এবং সৌদি আরবের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে সম্প্রতি ব্যাপক হামলা চালানো হয়। এসব হামলার জবাব দিতেই বুধবার ভোরে ইরাকে ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলোর ওপর যৌথ বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র ও সৌদি সামরিক বাহিনী। সেন্টকম জানিয়েছে, গত ৭২ ঘণ্টায় আইআরজিসির নির্দেশে অন্তত ৩০টি ড্রোন হামলা চালানো হয়েছে। এরই জবাবে ইরাকের পূর্বাঞ্চলে সশস্ত্র গোষ্ঠীর একাধিক অস্ত্রের গুদাম ও রসদ কেন্দ্রে বোমাবর্ষণ করেছে তারা।

নিরাপত্তা সূত্র জানিয়েছে, ইরাকের দক্ষিণাঞ্চলীয় বসরা প্রদেশে ইরান-সমর্থিত গোষ্ঠী পপুলার মোবিলাইজেশন ফোর্সেসের (পিএমএফ) সদর দপ্তরেও এই বিমান হামলা চালানো হয়েছে। এতে পিএমএফের অন্তত দুই সদস্য আহত হয়েছেন।

এর আগে মার্কিন সেন্টকম দাবি করে, মধ্যপ্রাচ্যে তাদের বাহিনীর ওপর ইরানের ছোড়া একাধিক ‘সারপ্রাইজ’ ব্যালিস্টিক মিসাইল সফলভাবে প্রতিহত করা হয়েছে। অন্যদিকে সৌদি আরব জানায়, তাদের তেল অবকাঠামোয় হামলা চালাতে ইরাক থেকে ড্রোন পাঠিয়েছিল ইরানপন্থী মিলিশিয়ারা। তবে তেহরান এসব হামলায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে। ইরানের দাবি, যেকোনো হামলার দায় তাদের ওপর চাপানো বড় ভুল।

 হামলার পর উদ্ভূত পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকে বসেছে ইরাকের সরকার। বৈঠক শেষে এ বিষয়ে বিস্তারিত বিবৃতি ও পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।

কিউএনবি/অনিমা/২৯ জুলাই ২০২৬,/দুপুর ২:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit