সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
আমদানি-রপ্তানি বাণিজ্যে শঙ্কা কাস্টমসের ৭ কর্মকর্তা বদলি আগামী ২-১ দিনের মধ্যে সার সংকট পরিস্থিতি স্বাভাবিক হবে : কৃষিমন্ত্রী শুধু প্রযুক্তি হিসেবে নয়, এআই হোক উৎপাদনশীলতা বৃদ্ধির হাতিয়ার : জনপ্রশাসন উপদেষ্টা এবার সাত দফা দাবিতে ঢাকা-রংপুর লংমার্চের ডাক জামায়াতের সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই : আইজিপি প্রেমিকার মরদেহ বস্তায় ভরে পাহাড়ে ফেলার চেষ্টা, রাস্তায় চুইয়ে পড়া রক্ত দেখে ধরে ফেলল পুলিশ যে সিনেমা বদলে দেয় নওয়াজুদ্দীনের ক্যারিয়ার, হাতে আসে ব্ল্যাঙ্ক চেক ও ২০০ চিত্রনাট্য কুয়ালালামপুরে অভিযান, আটক ৪৭২ বিদেশির ৩৬৪ জনই বাংলাদেশি ‘ইউনিয়ন-উপজেলা নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই’

১৯ সেকেন্ডে গোল হজম, তবুও জিতল নেইমারের সান্তোস

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ৪৫ Time View

স্পোর্টস ডেস্ক : ম্যাচ শুরুর মাত্র ১৯ সেকেন্ডেই গোল হজম করে বড় ধাক্কা খেয়েছিল সান্তোস। তবে সেই ধাক্কা সামলে দারুণ ভাবে ঘুরে দাড়িয়ে কোপা সুদামেরিকানার প্লে-অফের দ্বিতীয় লেগে ভেনিজুয়েলার ইউনিভার্সিদাদ সেন্ট্রালকে ৪-২ গোলে হারিয়েছে ব্রাজিলের ঐতিহ্যবাহী ক্লাবটি।

এই জয়ে দুই লেগ মিলিয়ে ৮-৩ ব্যবধানে এগিয়ে থেকে টুর্নামেন্টের শেষ ষোলো নিশ্চিত করেছে সান্তোস। শেষ ষোলোর লড়াইয়ে তাদের প্রতিপক্ষ হবে ইকুয়েডরের ক্লাব মাকারা।

ভিলা বেলমিরো স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই রক্ষণভাগের ভুলে বিপদে পড়ে সান্তোস। ডিফেন্ডার অ্যাডোনিস ফ্রিয়াসের ভুল ব্যাকপাস কাড়েন সামুয়েল সোসা, এরপর গোলরক্ষক গ্যাব্রিয়েল ব্রাজাওকে পরাস্ত করে সফরকারীদের এগিয়ে দেন তিনি।

তবে প্রথমার্ধেই ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। বলিভিয়ান মিডফিল্ডার মিগুয়েলিতো একক নৈপুণ্যে গোল করে ১-১ সমতা ফেরান।

বিরতির পর আক্রমণের ধার আরও বাড়ায় সান্তোস। গ্যাব্রিয়েল বনতেম্পোর পাস থেকে গ্যাব্রিয়েল বারবোসা দলকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন। এরপর ৬৫তম মিনিটে বারবোসার শট ক্রসবারে লেগে ফিরে এলে ফিরতি বলে গোল করে ব্যবধান ৩-১ করেন গ্যাব্রিয়েল মেনিনো।

৭২তম মিনিটে গঞ্জালো মোতেস ইউনিভার্সিদাদ সেন্ট্রালের হয়ে একটি গোল শোধ করে ব্যবধান ৩-২ করলেও শেষ পর্যন্ত আর ঘুরে দাঁড়াতে পারেনি তারা। ম্যাচের শেষদিকে বনতেম্পোর পাস থেকে রনি গোল করলে ৪-২ ব্যবধানে জয় নিশ্চিত হয় সান্তোসের।

দলের সবচেয়ে বড় তারকা নেইমার শুরু থেকে মাঠে নামেননি। দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে খেলতে নামলেও গোল বা অ্যাসিস্ট কোনোটিই করতে পারেননি তিনি। যদিও তার অনুপস্থিতিতেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে শেষ পর্যন্ত স্বস্তিদায়ক জয় তুলে নেয় সান্তোস।

কিউএনবি/অনিমা/২৯ জুলাই ২০২৬,/দুপুর ১:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit