সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
আমদানি-রপ্তানি বাণিজ্যে শঙ্কা কাস্টমসের ৭ কর্মকর্তা বদলি আগামী ২-১ দিনের মধ্যে সার সংকট পরিস্থিতি স্বাভাবিক হবে : কৃষিমন্ত্রী শুধু প্রযুক্তি হিসেবে নয়, এআই হোক উৎপাদনশীলতা বৃদ্ধির হাতিয়ার : জনপ্রশাসন উপদেষ্টা এবার সাত দফা দাবিতে ঢাকা-রংপুর লংমার্চের ডাক জামায়াতের সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই : আইজিপি প্রেমিকার মরদেহ বস্তায় ভরে পাহাড়ে ফেলার চেষ্টা, রাস্তায় চুইয়ে পড়া রক্ত দেখে ধরে ফেলল পুলিশ যে সিনেমা বদলে দেয় নওয়াজুদ্দীনের ক্যারিয়ার, হাতে আসে ব্ল্যাঙ্ক চেক ও ২০০ চিত্রনাট্য কুয়ালালামপুরে অভিযান, আটক ৪৭২ বিদেশির ৩৬৪ জনই বাংলাদেশি ‘ইউনিয়ন-উপজেলা নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই’

বিশ্বকাপে বড় স্কোয়াড চায় অস্ট্রেলিয়া

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ৫৫ Time View

স্পোর্টস ডেস্ক : ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে স্কোয়াডের আকার বাড়ানোর দাবি জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। তার মতে, নতুন ফরম্যাটে ম্যাচসংখ্যা বেড়ে যাওয়ায় ১৫ সদস্যের স্কোয়াড যথেষ্ট হবে না। খেলোয়াড়দের চোট ও ব্যস্ত সূচির কথা বিবেচনায় রেখে অন্তত ১৭ সদস্যের স্কোয়াড অনুমোদনের আহ্বান জানিয়েছেন তিনি।

দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৭ বিশ্বকাপ নতুন কাঠামোয় আয়োজনের ঘোষণা দিয়েছে আইসিসি। নতুন ফরম্যাটে ম্যাচসংখ্যা বাড়বে, আর এটিই ম্যাকডোনাল্ডের উদ্বেগের প্রধান কারণ।

অস্ট্রেলিয়ার সেন রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, বিশ্বকাপের মতো দীর্ঘ টুর্নামেন্টে ছোট স্কোয়াড দলগুলোর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। বিশেষ করে কোনো গুরুত্বপূর্ণ খেলোয়াড় চোটে পড়লে বিকল্প বেছে নেওয়ার সুযোগ সীমিত হয়ে যায়।

২০২৩ বিশ্বকাপের উদাহরণ টেনে তিনি বলেন, ট্রাভিস হেড চোট নিয়ে টুর্নামেন্ট শুরু করেছিলেন। একই পরিস্থিতিতে নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসনসহ আরও কয়েকজন তারকাও ভুগেছিলেন। ফলে অনেক দলকে কার্যত ১২-১৩ জন ফিট খেলোয়াড় নিয়েই পরিকল্পনা করতে হয়েছিল।

ম্যাকডোনাল্ডের মতে, বিশ্বকাপের আগে আন্তর্জাতিক সূচি অত্যন্ত ব্যস্ত থাকে। তাই অনেক ক্রিকেটার শতভাগ ফিট অবস্থায় টুর্নামেন্টে পৌঁছাতে পারেন না। ১৭ সদস্যের স্কোয়াড থাকলে চোট সামলে সেরা খেলোয়াড়দের পুরো টুর্নামেন্টজুড়ে ব্যবহার করা সহজ হবে এবং অতিরিক্ত শারীরিক চাপও কমবে।

শুধু স্কোয়াডের আকার নয়, নতুন বিশ্বকাপ কাঠামোয় সহযোগী দেশগুলোর সুযোগ কমে যাওয়ার বিষয়েও হতাশা প্রকাশ করেছেন অস্ট্রেলিয়া কোচ। তার মতে, টি-টোয়েন্টি ক্রিকেটে সহযোগী দেশগুলোর উন্নতি ক্রিকেটের জন্য ইতিবাচক বার্তা দিয়েছে। তাই ওয়ানডে বিশ্বকাপেও তাদের অংশগ্রহণের সুযোগ বাড়ানো উচিত ছিল।

তবে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, আইসিসি আপাতত ১৫ সদস্যের স্কোয়াড বহাল রাখার দিকেই ঝুঁকছে। যদিও খেলোয়াড়দের পর্যাপ্ত বিশ্রাম নিশ্চিত করতে প্রতিটি দলের ম্যাচের মাঝে অন্তত দুই দিনের বিরতি রাখার পরিকল্পনা রয়েছে।

কিউএনবি/অনিমা/২৯ জুলাই ২০২৬,/দুপুর ১:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit