রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:২১ অপরাহ্ন
শিরোনাম
করোনা-পরবর্তী টানা পাঁচ বছর ৭ শতাংশের বেশি প্রবৃদ্ধি, ভারতের অর্থনীতি প্রশংসনীয়: অর্থনীতিবিদ সংস্কার দাবিতে ফ্রান্সজুড়ে বিক্ষোভ, সংঘর্ষে উত্তাল প্যারিস যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক ঢুকে শিশুসহ নিহত ২, চালক পুলিশ হেফাজতে ভারতীয় বিমানের জন্য আকাশসীমা নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল পাকিস্তান কেটি জ্যাকারিয়ার বিতর্কিত বিদায়ে হোয়াইট হাউস কেন চরম অস্বস্তিতে আলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে রণক্ষেত্র রাজধানী তিরানা ফরাসি মেয়র ও আর্চবিশপের ওপর ইসরায়েলি সেটেলারদের হামলা বৃষ্টির জেরে বিশৃঙ্খলা, সংকীর্ণ রাস্তা ও অন্ধকারে ঘটে গেল ভয়াবহ ট্র্যাজেডি ফ্রান্সজুড়ে বিক্ষোভের দাবানল কলকাতায় পূজামণ্ডপে পদপিষ্ট হয়ে অন্তত ১৭ জনের মৃত্যু

নোয়াখালীতে শিক্ষার্থীর ওপর হামলা, প্রধান শিক্ষকের পদত্যাগপত্র কার্যকরের দাবি

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
  • ৫৯ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সদর উপজেলার মৃধারহাট উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীর ওপর হামলা ও অভিযুক্ত প্রধান শিক্ষকের পদত্যাগপত্র কার্যকরের দাবিতে-শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে।  বুধবার (২৯ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের মৃধারহাট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থী-শিক্ষকরা এ কর্মসূচি পালন করে।  মানববন্ধনে শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, মৃধারহাট উচ্চ বিদ্যালয়ের পদত্যাগকৃত প্রধান শিক্ষক হিরন্মময় ভৌমিকের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে শিক্ষার্থীদের আন্দোলনে নেতৃত্ব দেওয়ায় পদত্যাগকৃত প্রধান শিক্ষকের যোগসাজশে গত ২১ জানুয়ারি এসএসসি পরীক্ষার্থী শুভ’র ওপর বিদ্যালয়ে হামলা চালায় বহিরাগত সন্ত্রাসীরা। এর আগে, ফ্যাসিস্ট্রের দোসর অভিযোগে গত ১০ অক্টোবর হিরন্মময় ভৌমিক শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করেন। মানববন্ধনে শিক্ষার্থীরা তার পদত্যাগপত্র দ্রুত কার্যকরের দাবি জানান।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে মৃধারহাট উচ্চ বিদ্যালয়ের পদত্যাগকৃত প্রধান শিক্ষক হিরন্মময় ভৌমিক অভিযোগ নাকচ করে দিয়ে বলেন, এ ঘটনায় আমি শিক্ষা উপদেষ্টাসহ সংশ্লিষ্ট একাধিক কার্যালয়ে লিখিত ভাবে জানিয়েছি।  প্রশাসন তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।  মানববন্ধনে বক্তব্য রাখেন, মৃধারহাট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক দেবব্রত দাস,সহাকরী শিক্ষক কাজী হাবীবুর রহমান, হামলার শিকার শিক্ষার্থীর মা মারজাহান আক্তর, হামলার শিকার শিক্ষার্থী মাহফুজ শুভ, শিক্ষার্থী ফারিয়া পারভিন ও শারমিন আক্তার।  যোগাযোগ করে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখিনূর জাহান নীলা বলেন, ওই শিক্ষককে জোরপূর্বক পদত্যাগ করানো হয়েছে বলে তিনি একটি লিখিত অভিযোগ দিয়েছেন। সেই শিক্ষকের বিরুদ্ধে একটি তদন্ত কমিটি ঘটন করা হয়েছে। তদন্ত কমিটিও কাজ করছে। শিক্ষার্থীর ওপর হামলা হলে এ বিষয়ে পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।  

কিউএনবি/অনিমা/২৯ জানুয়ারী ২০২৫,/দুপুর ২:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit