বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:০২ অপরাহ্ন

চিত্রনায়িকা নিঝুম অপহরণের চেষ্টাকারী সেই উবার চালক আটক

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫
  • ৮০ Time View

ডেস্ক নিউজ : গত সপ্তাহে রাইড শেয়ারিং অ্যাপে গাড়ি ডেকে রাজধানীর বনশ্রী থেকে ধানমন্ডি যাওয়ার পথে অপহরণের চেষ্টার শিকার হন চিত্রনায়িকা নিঝুম রুবিনা। পরে হাতিরঝিল থানায় সাধারণ ডায়েরি করলে পুলিশের মাধ্যমে জানা গেছে, যে গাড়িটি দিয়ে অপহরণের চেষ্টা করা হয়েছে তা আরেক চিত্রনায়িকার।

বোরবার (২৬ জানুয়ারি) সেই উবার চালককে আটক করেছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে পুলিশ সেই উবার চালকের পরিচয় প্রকাশ করেনি। তবে পুলিশ জানিয়েছে, শিগগিরই তার বিষয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।  

এর আগে গত বৃহস্পতিবার সংবাদমাধ্যমকে নিঝুম রুবিনা বলেন, বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। এরই মধ্যে গাড়ির মালিকের সন্ধান পাওয়া গেছে। গাড়ির মালিক আমাদের ইন্ডাস্ট্রির একজন নায়িকা। পুলিশ তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে, কিন্তু এই ঘটনায় সে জড়িত কি না তা এখনও বুঝতে পারছি না। পুলিশের তদন্ত শেষে পুরো বিষয়টা জানতে পারব।’

নিঝুম রুবিনার স্বামী রাহুল বলেন, আমরা এরই মধ্যে জেনে গেছি যে গাড়িটি কোন নায়িকার, কিন্তু আমরা আপাতত নাম প্রকাশ করছি না। ঘটনাটি পরিকল্পিত অপহরণ নাকি অন্য কিছু বুঝতে পারছি না। আগে গাড়ির চালককে অ্যারেস্ট করতে হবে, তারপর পুরো ঘটনা জানা যাবে।

এ বিষয়ে হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) সবুজ চন্দ্র পাল বলেন, তদন্ত চলমান রয়েছে। এখনই এ বিষয়ে কিছু বলা যাবে না। এরই মধ্যে গাড়ির মালিককে ফোন করা হয়েছে, তিনি ফোন ধরেননি। আরও কয়েক বার ফোন দেওয়ারও পরও না ধরলে তার বাসায় যাওয়া হবে। 

 উল্লেখ্য, ২০১৩ সালে নির্মাতা জাকির হোসেন রাজু পরিচালিত ‘এর বেশি ভালোবাসা যায় না’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা করেন নিঝুম রুবিনা। এরপর ‘অনেক সাধনার পরে’, ‘মেঘকন্যা’, ‘বেসামাল’, ‘লিপিস্টিক’ সিনেমায় তাকে দেখা গেছে। বর্তমানে আজিম খান পরিচালিত ‘দুই মা’, এবং আনোয়ার শিকদার টিটোন পরিচালিত ‘বন্ধু তুই আমার’ নামে দুটি সিনেমায় অভিনয় করছেন নিঝুম রুবিনা।

কিউএনবি/অনিমা/২৬ জানুয়ারী ২০২৫,/রাত ৮:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit