বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
শিরোনাম
নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩

ভারতীয় নাগরিকের কাছে বিল ইজারার পাঁয়তারা, প্রতিবাদ ব্রাহ্মণবাড়িয়ার জেলেদের

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫
  • ৬৮ Time View

ডেস্ক নিউজ : মানববন্ধনে বক্তব্য রাখেন, ভলাকুট-কান্দিপাড়া মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি পঙ্কজ দাস, সাধারণ সম্পাদক নান্টু দাস, সদস্য গোপাল দাস ও অতীন্দ্র দাসসহ আরও অনেকে।

ভলাকূট-কান্দিপাড়া মৎস্যজীবী সমবায় সমিতি সভাপতি পঙ্কজ দাস বলেন, ভারতীয় নাগরিক সজল দাসের নামে ভলাকূট মৌজার বিল পুটিয়া উন্নয়ন প্রকল্প ৬ বছরের স্কিম পাওয়ার জন্য পাশের গোয়ালনগর ইউনিয়নের ভিটাডুবি উত্তর মৎস্যজীবী সমিতি আবেদন করেছে। ভারতের আসামের নাগরিক সজল দাসের নামে অতিরিক্ত মূল্য দিয়ে বিল ইজারা নেয়ার পাঁয়তারা করছেন। ওই সমিতির সদস্য সংখ্যা মাত্র ৩৯ জন। পক্ষান্তরে ভলাকূট-কান্দিপাড়া মৎস্যজীবী সমবায় সমিতির সদস্য সংখ্যা ২৮৫ জন।

এ ছাড়া প্রকৃত মৎস্যজীবী না হয়েও ভারতীয় নাগরিকের নামে আবেদন করা হয়েছে- যা ইজারার নিয়ম বর্হিভূত, আইনগতভাবে দণ্ডনীয়। তিনি বলেন, এই সমিতির কাছে বিল ইজারা দেয়া হলে অন্তত পাঁচ হাজার জেলে পরিবারের সদস্য পথে বসবে। সমিতির সাধারণ সম্পাদক নান্টু দাস জানান, দেশ স্বাধীন হওয়ার পর থেকে আমরা প্রকৃত মৎস্যজীবীরা সরকারের নীতিমালা অনুসরণ করে বিলটি ইজারা নিয়ে মাছ ধরে জীবন যাপন করছি।

কিন্তু তারা বাঁকা পথে টাকা বেশি দিয়ে ভারতীয় নাগরিক সজল দাসকে বিলটি ইজারা দেয়ার পাঁয়তারা করছে। আমরা বর্তমান সরকারের কাছে দাবি করবো প্রকৃত মৎস্যজীবী হিসেবে ভলাকূট-কান্দিপাড়া মৎস্যজীবী সমবায় সমিতির সদস্যদের যেন বিলটির ইজারা দেয়া হয়। পরে এ বিষয়ে জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনের বরাবর স্মারক লিপি দেন মানববন্ধনকারীরা। 

 

 

কিউএনবি/আয়শা/২৬ জানুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৬:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit