শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
শিরোনাম
রোনালদোর ব্যক্তিগত বিমানে জর্জিনার রাজত্ব! ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১৫০ রান ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি

প্রেমিকার খোঁজে মার্কিন তরুণের রিট, হাইকোর্টে হাজির সেই তরুণী

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫
  • ৪৩ Time View

ডেস্ক নিউজ : বাংলাদেশি বান্ধবীকে ফিরে পেতে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের নাগরিক হারুন আসাদ মির্জা নামে এক তরুণ রিট করেছিলেন। রিটের শুনানিতে হাজির হতে ওই তরুণের বান্ধবী কক্সবাজার সদর উপজেলার তরুণীকে হাজির হতে নির্দেশ দেন হাইকোর্ট।

আজ রোববার (২৬ জানুয়ারি) বাবা-মাসহ ওই তরুণী বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর বেঞ্চে হাজির হন।

এর আগে গত ১৩ জানুয়ারি তাদেরকে হাজির হতে আদেশ দিয়েছিলেন আদালত।

আদালতে ওই তরুণী বলেন, ‘আমি নার্ভাস ফিল করছি।’

হাইকোর্ট বলেন, এখানে নার্ভাসের কিছু নেই। তোমার কথা আমরা আলাদা শুনব। একপর্যায়ে এজলাস কক্ষ থেকে আইনজীবী-সাংবাদিকসহ সবাইকে কিছুক্ষণের জন্য বাইরে যেতে বলেন। রুদ্ধদ্বার এজলাস কক্ষে তরুণীর বক্তব্য শুনেছেন আদালত।

এর আগে মা-বাবাসহ ওই তরুণীকে হাইকোর্টে হাজির করতে কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছিলেন আদালত। গত ১৩ জানুয়ারি বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

আইনজীবীরা জানান, সামাজিক যোগাযোগমধ্যমে কক্সবাজার সদর উপজেলার ওই তরুণীর সঙ্গে পরিচয় হয় মার্কিন নাগরিক হারুন আসাদ মির্জার। এরপর দুজনের মধ্যে সম্পর্কের ঘনিষ্ঠতা বাড়ে। তবে সম্পর্কের বিষয়টি তরুণীর পরিবার জেনে যাওয়ায় বাঁধে বিপত্তি।

একপর্যায়ে পরিবারের চাপে আসাদ মির্জার সঙ্গে ওই তরুণীর যোগাযোগ বন্ধ হয়ে যায়। এরপর তরুণীর সঙ্গে কোনোভাবেই যোগাযোগ করতে না পেরে মার্কিন তরুণ বাংলাদেশে ছুটে আসেন।

সম্প্রতি ওই মার্কিন যুবক বাংলাদেশে এসে নানা জায়গায় ছোটাছুটি করেও প্রিয়জনের সঙ্গে সাক্ষাৎ করতে না পেরে হাইকোর্টের দ্বারস্থ হন।

কিউএনবি/অনিমা/২৬ জানুয়ারী ২০২৫,/বিকাল ৪:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit