সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনাম
ধর্মের নামে কেউ যেন বিভ্রান্তি সৃষ্টি করতে না পারে: রাষ্ট্রপতি ফ্রান্সের সহিংস বিক্ষোভের জন্য অভিবাসনকে দায়ী করলেন ট্রাম্প দাঙ্গা-লুটপাটে বিপর্যস্ত ফ্রান্স, কারফিউ জারির পথে সরকার আফগান ম্যাচের আগে টাইগার শিবিরে স্বস্তি দীর্ঘমেয়াদি চুক্তির প্রতিশ্রুতি নিয়ে ইরানে রুশ পররাষ্ট্রমন্ত্রী সব ধর্মের মানুষ মিলে দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি ফের গ্রেপ্তার সোনালী ব্যাংকসহ তিন ব্যাংকের এমডিদের নিয়োগ বাতিল ৩ জেলায় পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী বেনাপোল – ঢাকা রুটে ট্রেনের ক্যাবিন, বগি সংকটের কারনে সাধারন যাত্রী রেল সুবিধা থেকে বঞ্চিত

কাস্টমস’র আরও দক্ষতা উয়ন্নয়নের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিতকরণ ও সমৃদ্ধি আনতে হবে অধ্যাপক ড. আব্দুল মজিদ

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫
  • ৭২ Time View

মনিরুল ইসলাম মনি : শার্শা(যশোর)সংবাদদাতা : বাংলাদেশের বৃহত্তম স্থল বন্দর বেনাপোল আন্তর্জাতিক কাস্টমস দিবস পালিত হয়েছে। কাস্টমস সেবায় প্রতিশ্রুতি, দক্ষতা, নিরাপত্তা ও প্রগতি শ্লোাগানে বেনাপোল কাস্টমস হাউসের উদ্যেগে পালিত হয় আন্তর্জাতিক কাস্টমস দিবস ২০২৫। এ উপলক্ষে রবিবার সকাল সাড়ে ১০টায় বেনাপোল কাস্টমস অডিটোরিয়ামে অনুষ্ঠিত এক সেমিনার ও আলোচনা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্যদেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আব্দুল মজিদ।বেনাপোল কাস্টমস অডিটোরিয়ামে অনুষ্ঠিত আন্তর্জাতিক কাস্টমস দিবসের এ সেমিনার ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন যশোর কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট এর কমিশনার শেখ আবু ফয়সাল মোঃ মুরাদ।

অনুষ্ঠানে বিমেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্যদেন যশোর ৪৯ বিজিবি’র কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্ণেল সাইফুল্লাহ সিদ্দিকী,বেনাপোল সি এন্ড এফ এজেন্টে এর সভাপতি আলহাজ্ব শামছুর রহমান,বেনাপোল কাস্টমস হাউসের কমিশনার মোঃ কামরুজ্জামান, অতিরিক্ত কমিশনার এইচ এম শরিফুল ইসলাম, যুগ্ম কমিশনার মোঃ হাফিজুর রহমান প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন বেনাপোল কাস্টমস হাউসের যুগ্ম কমিশনার সুশান্ত পাল, করদাতা, সাংবাদিক সহ বিভিন্ন ব্যবসায়ী বৃন্দ। অনুষ্ঠান সঞ্চালন করেন সহকারী কমিশনার মোঃ আসিবুল হক।অনুষ্ঠানে প্রধান অতিথি ড. আব্দুল মজিদ বলেন,কাস্টমস সংক্রান্ত বিষয়ে সচেতনতা তৈরি এবং অংশীজনদের মধ্যে সৌহার্দ্য স্থাপনের লক্ষ্যে ২০০৯ সাল থেকে প্রতি বছর সারা বিশ্বে একযোগে পালিত হয় আন্তর্জাতিক কাস্টমস দিবস। বর্হিবিশ্বের সাথে মিল রেখে বাংলাদেশ কাস্টমসও দক্ষতা উয়ন্নয়র মাধ্যমে নিরাপত্তা নিশ্চিতকরণ ও সমৃদ্ধি আনতে ও তার ঐতিহ্যগত ভূমিকা ও ভবিষ্যত প্রয়াসের উপর গুরুত্বারোপ এবং কাস্টমস সংশ্লিষ্ঠ সকলকে আরও গুরুত্বপূর্ন ভুমিকা রাখার আহবান জানান। ।

কিউএনবি/অনিমা/২৬ জানুয়ারী ২০২৫,/বিকাল ৩:২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit