বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
শিরোনাম
জাতিসংঘের মহাসচিব হওয়ার দৌড়ে ফিফা সভাপতিকে পছন্দ ট্রাম্পের! দুপুরের মধ্যে যেসব জেলায় বজ্রবৃষ্টির আভাস ফাইনাল ম্যাচে ড্রেসিংরুমে কোন্দলের গুঞ্জনে যা বললেন স্কালোনি সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়ের আভাস ফাইনালের পর কাতারে আবারও মুখোমুখি হতে পারে স্পেন-আর্জেন্টিনা সৌদির ইউরেনিয়াম কর্মসূচিতে মার্কিন সবুজ সংকেত, পারমাণবিক চুক্তিতে সইয়ের অনুমোদন ট্রাম্পের হরমুজের উত্তেজনার মধ্যেই ইরানে নতুন মার্কিন হামলা, পাল্টা হুঁশিয়ারি তেহরানের আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্ত রাহুল-প্রিয়াঙ্কা নাগাল্যান্ডের গুহায় মিলল এমন নিদর্শন, যা বদলে দিতে পারে ইতিহাসের ধারণা মধ্যপ্রাচ্য উত্তেজনায় অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ছাড়াল ৯২ ডলার

মেরাজের রোজা আছে?

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫
  • ৯৭ Time View

ডেস্ক নিউজ : মেরাজ কোরআন-হাদিস ও ইজমায়ে উম্মত-এর অকাট্য দলিলের মাধ্যমে প্রমাণিত। এ রাতের গুরুত্ব ও ফজিলত নিয়ে কোনো মুসলমানের সন্দেহ নেই। এ ঘটনার পর রসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বছর সাহাবায়ে কেরামের মধ্যে উপস্থিত থাকা সত্ত্বেও শবে মেরাজ কেন্দ্রিক কোনো আমলের ব্যাপারে বিশেষ হুকুম দেননি। রসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বিশেষ আমল করেননি।

রসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর তিরোধানের পর প্রায় ১০০ বছর সাহাবায়ে কেরাম জীবিত ছিলেন। তারা ২৭ রজবকে বিশেষভাবে উদ্‌যাপন করেছেন বলে একটি ঘটনাও পাওয়া যায়নি। যে কাজ রসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, সে কাজ সাহাবায়ে কেরামও পরিহার করেছেন। সুতরাং ২৭ রজবে কোনো আমলকে দীনের অংশ মনে করা, সুন্নত হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করা হাদিস ও সুন্নতসম্মত নয়। এটাকেই বেদয়াত বলা হবে।

মেরাজের উদ্দেশ্য সম্পর্কে মহান আল্লাহ পবিত্র কোরআনে বলেন لِنُرِيَهُ مِنْ آيَاتِنَا অর্থ: (মেরাজ সংঘটিত হয়েছিল) তাকে আমার নিদর্শন দেখাবার জন্যে। (সুরা বনি ইসরাঈল ১) নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এ রাতে অসংখ্য বড় বড় নিদর্শন দেখেছেন। মানব জাতির পিতা আদম (আ.) কে দেখেছেন। তার ডানপাশে ছিল শহীদদের (জান্নাতিদের) রুহ এবং বামপাশে ছিল জাহান্নামিদের রুহ।

 

কিউএনবি/আয়শা/২৫ জানুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৭:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit