শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
শিরোনাম
দ্রুততম মানব-মানবী ইমরান-শিরিন, টাইমিং নিয়ে প্রথম দিনেই বিতর্ক ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৩ জাতীয় সামার অ্যাথলেটিকস প্রতিযোগিতার উদ্বোধন করলেন রাষ্ট্রপতি মস্কোর সঙ্গে ট্রাম্পের তেল চুক্তির পর যুক্তরাষ্ট্রে যাচ্ছে রুশ ডিজেল ট্যাংকার গতি পাচ্ছে চট্টগ্রাম বন্দরের বে-টার্মিনাল সিদ্ধান্ত গ্রহণে এআইকে আরও সক্ষম করতে ওপেনএআইয়ের নতুন প্রযুক্তি দরপতনে চীনের শেয়ারবাজার, কেন ম্লান হচ্ছে ‘ড্রাগনের’ শক্তি? জাতীয় সামার অ্যাথলেটিকস প্রতিযোগিতার উদ্বোধন করলেন রাষ্ট্রপতি মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এআই, গুগলের সাবেক বিজ্ঞানীর সতর্কবার্তা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৯৯

মসজিদুল হারামে নতুন ডিজিটাল সেবা চালু

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ৬৫ Time View

ধর্ম ডেস্ক : গ্র্যান্ড মসজিদ ও মসজিদে নববীর তত্ত্বাবধায়ক কর্তৃপক্ষ জানিয়েছে, কিউআর কোডভিত্তিক এই ডিজিটাল সেবার মাধ্যমে ব্যবহারকারীরা মসজিদুল হারামের গুরুত্বপূর্ণ দুই স্থান মাতাফ (কাবা শরিফকে ঘিরে তাওয়াফের স্থান) এবং মাসআ (সাফা ও মারওয়ার মধ্যবর্তী সাঈর পথ)–এর বর্তমান ভিড়ের অবস্থা জানতে পারবেন।

কিউআর কোড স্ক্যান করার পর হাজি ও ওমরাহ পালনকারীরা লাইভ জনসমাগমের তথ্য দেখতে পারবেন। এর মাধ্যমে তারা কম ভিড়ের সময় নির্বাচন করতে পারবেন এবং প্রয়োজন অনুযায়ী বিকল্প পথ ব্যবহার করে নির্বিঘ্নে তাওয়াফ ও সাঈ সম্পন্ন করতে পারবেন। কর্তৃপক্ষ জানিয়েছে, এই প্ল্যাটফর্মে শুধু ভিড়ের তথ্য নয়, বরং স্মার্ট নির্দেশনাও প্রদান করা হবে। এতে ইবাদতকারীদের চলাচল ব্যবস্থাপনা আরও উন্নত হবে এবং মসজিদুল হারামের অভ্যন্তরে ভিড় নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখবে।
 
সৌদি আরবের স্মার্ট হজ ও ওমরাহ ব্যবস্থাপনা পরিকল্পনার অংশ হিসেবে নেওয়া এ উদ্যোগে কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল মনিটরিং ও আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো হচ্ছে। এর মূল লক্ষ্য হলো বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত লাখো হাজি ও ওমরাহ পালনকারীর জন্য আরও নিরাপদ, আরামদায়ক ও উন্নত ইবাদতের পরিবেশ নিশ্চিত করা।
 
এর আগে সৌদি কর্তৃপক্ষ হাজিদের সেবা উন্নয়নে নুসুক অ্যাপ, ভিড় ব্যবস্থাপনা প্রযুক্তি, বহুভাষিক খুতবার অনুবাদ এবং স্মার্ট গাইডেন্স ব্যবস্থাসহ বিভিন্ন প্রযুক্তিনির্ভর উদ্যোগ গ্রহণ করেছে। গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, মসজিদুল হারামের এই নতুন ডিজিটাল সেবা সৌদি আরবের প্রযুক্তিনির্ভর হজ ও ওমরাহ ব্যবস্থাপনার ধারাবাহিক উন্নয়নের অংশ, যা ভবিষ্যতে ইবাদতকারীদের অভিজ্ঞতাকে আরও সহজ ও নিরাপদ করবে।

 

 

কিউএনবি/আয়শা/১৯ জুলাই ২০২৬,/রাত ৯:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit