শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
শিরোনাম
রোনালদোর ব্যক্তিগত বিমানে জর্জিনার রাজত্ব! ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১৫০ রান ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি

জয়পুরহাটের আওয়ামীলীগ নেতা ও সাবেক মেয়র হাবিব গ্রেফতার

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
  • ২৫১ Time View

মিজানুর রহমান মিন্টু জয়পুরহাট : জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক মেয়র হাবিবুর রহমান হাবিবকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ জানুয়ারি) রাতে জয়পুরহাট সদর থানা পুলিশ ও ঢাকার তেজগাঁও থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে তেজগাঁও এলাকার তার এক আত্মীয়র বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ শাহেদ আল মামুন বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেফতারকৃত আওয়ামীলীগ নেতা হাবিবুর রহমান হাবিব পাঁচবিবি উপজেলার বালিঘাটা ইউনিয়নের খাসবাগুড়ি গ্রামের আশরাফ আলী মন্ডলের ছেলে। তিনি পাঁচবিবি পৌর এলায়র গোহাটীর পাশে নিজ বাড়ীতে বসবাস করতেন। ছাত্র-জনতার গণঅভ্যত্থানের পর জয়পুরহাট সদর থানায় দুটি হত্যা মামলাসহ মোট ৬টি মামলা হয়েছে তার নামে। ৫ আগষ্ট এরপর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।

অফিসার ইনচার্জ (ওসি) শাহেদ আল মামুন জানান, পাঁচবিবি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পাঁচবিবি পৌরসভার সাবেক মেয়র হাবিবুর রহমান ঢাকার তেজগাঁও শিল্প এলাকার তার এক আত্মীয়র বাসায় আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে তাকে গ্রেপ্তার করা জয়পুরহাট সদর থানায় আনা হয়।

 

 

কিউএনবি/আয়শা/২০ জানুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৭:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit