শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ মারা গেছেন রাঙামাটি জেলা পরিষদকে মডেল জেলা পরিষদ গড়ার প্রত্যয় নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপু’র ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ অস্ট্রেলিয়া সিরিজের ভারতীয় দলে শেবাগ-দ্রাবিড়পুত্র শার্শায় ১ দিনে অবাঞ্চিত কুকুরের কামড়ে প্রায় ২০ জন আহত

‘যারা দেশের সম্পদকে লুটপাট করে খায়, তাঁরা দেশ প্রেমি হতে পারে না’

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
  • ১০৪ Time View
ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: ‘যারা দেশকে ভালোবাসে তাঁরা দেশের ক্ষতি করতে পারে না। জামায়াতে ইসলাম বাদ দিয়ে যারা দেশের ক্ষমতায় ছিল তাঁরা দূর্নীতির সাথে জড়িত ছিল। যারা দেশের সম্পদকে লুটপাট করে খায়, তাঁরা কখনো দেশ প্রেমি হতে পারে না।’ শনিবার (১৮ জানুয়ারি) ভোলাহাট উপজেলার ওয়ার্ড সমাবেশে এসব কথা বলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী ড. মিজানুর রহমান।

ড. মিজানুর রহমান বলেন, ‘যারা এ দেশের মানুষ এবং সম্পদকে রক্ষা করার জন্য পাহারাদারের ভূমিকা পালন করে তাঁরাই আসল দেশ প্রেমিক। জামায়াতে ইসলামীল দুই জন মন্ত্রী ছিল। এই দুই মন্ত্রীর বিরুদ্ধে দু’টাকার দূর্নীতির প্রমাণ করতে পারিনি। সুতরাং, যারা দেশের সম্পদকে রক্ষা করার জন্য জীবন পর্যন্ত দিতে পস্তুত তাঁরাই হচ্ছে আসল দেশ প্রেমিক। জামায়াতে ইসলামীর দেশ প্রেমিক নেতাদের সাজনো মামলা দিয়ে ফাঁসি দিয়েছে তার পরেও দেশ থেকে পালাইনি। কিন্তু শেখ হাসিনাসহ সকল এমপি মন্ত্রী দেশে থেকে পালিয়ে গেছে। যারা দেশে থেকে পালিয়ে যায় তাঁরা কখনো দেশ প্রেমি হতে পারে না।’
 
তিনি বলেন, ‘দেশের উন্নয়ন করতে হলে, দেশের সমৃদ্ধি করতে হলে বিবেক দিয়ে প্রাকৃত দেশ প্রেমিকদের বাছায় করতে হবে। আমাদের বিবেককে কাজে লাগিয়ে সিদ্ধন্ত গ্রহণ করতে হবে, দেশ প্রেমি নেতা কোন দলে আছে তাঁদেরকেই নির্বাচনের মাধ্যমে বাছায় করে নিতে হবে। উপজেলার দলদলী ইউনিয়নের ৯ নং ওয়ার্ড সভাপতি মো. আশরাফুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্যে দেন, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মো. গোলাম কবির গোলাম, উপজেলা জামায়াতের আমির মাওঃ মো. শামসুজ্জামান আলকাশ, সেক্রেটারি মো. আনোয়ারুল হক, বাইতুলমাল সম্পাদক ক্বারী মাওঃ মো. আলাউদ্দিন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ লোকমান আলী, দলদলী ইউনিয়ন আমির মাওঃ মোঃ আমিনুল ইসলাম, ইউনিয়ন সেক্রেটারি হাবীবুল্লাহ মেসবাহ, দলদলী ইউনিয়নের যুব বিভাগের সভাপতি মোঃ মিনহাজুল ইসলাম, সেক্রেটারি মো. মাসুদ রানা সুমনসহ অন্যরা।

 

 

কিউএনবি/আয়শা/১৯ জানুয়ারী ২০২৫,/বিকাল ৪:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit