শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনাম
এতিম শিশুদের সঙ্গে ইফতার করলেন জোবাইদা-জাইমা ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে নিজেদের ঘাঁটি ব্যবহারের অনুমতি দেয়নি ব্রিটেন আগামী সপ্তাহে টানা দুদিন বৃষ্টির আভাস ২০২৬ বিশ্বকাপের ঠিক আগে আনচেলত্তিকে নতুন প্রস্তাব ব্রাজিলের ৮ উপজেলায় পরীক্ষামূলক চালু হচ্ছে ফ্যামিলি কার্ড পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৪ ‘সন্ত্রাসী’ নিহত কারাবন্দি ইমরান খানকে দু’বার সমঝোতার প্রস্তাব দেয় পাকিস্তান সরকার! চিকিৎসকদের সেবা তদারকি করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর রোজার প্রথমেই ঊর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম, হতাশ ক্রেতারা রোহিত-সূর্যকুমারের বিশ্বরেকর্ড ভেঙে দিলেন সিকান্দার রাজা

টিউলিপকে নিয়ে ভীষণ চাপে ব্রিটিশ প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫
  • ৪২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা। ওই দিন প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে বোন শেখ রেহানাকে নিয়ে ভারতে পালিয়ে যান তিনি।

এরপর থেকেই শেখ রেহানার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে নানা অভিযোগ উঠতে শুরু করে।
এরই মধ্যে টিউলিপের জায়গায় নতুন কাউকে দায়িত্ব দেওয়ার চিন্তা করছে ব্রিটেনের ক্ষমতাসীন লেবার পার্টি। যদিও টিউলিপের প্রতি আস্থা প্রকাশ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।

এদিকে তাকে বরখাস্ত করতে স্টারমারের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির প্রধান বিরোধী দল কনজারভেটিভ পার্টির প্রধান কেমি ব্যাডেনোচ।

টিউলিপের বিরুদ্ধে উঠা অভিযোগ তদন্ত করছে ব্রিটিশ পার্লামেন্টের পর্যবেক্ষক স্যার লরি ম্যাগনাস।

অভিযোগ আছে, আব্দুল মোতালিফ নামে একজন ডেভেলপার টিউলিপকে উপহার হিসেবে একটি ফ্ল্যাট দিয়েছেন। ওই ফ্ল্যাট ব্যবহার করেছেন টিউলিপ। কিন্তু এ তথ্য গোপন ছিল।

বিষয়টি সামনে আসায় জানা যায়, আব্দুল মোতালিফ হলেন ক্ষমতাচ্যুত শেখ হাসিনার রাজনৈতিক মিত্র। তার সঙ্গে মোতালিফের ঘনিষ্ঠ সম্পর্ক আছে।

এসব অভিযোগ ওঠার পর গত সোমবার নিরপেক্ষ উপদেষ্টা বা মিনিস্টারিয়াল স্ট্যান্ডার্ডস স্যার লরি ম্যাগনাসের কাছে গিয়ে গত সপ্তাহের সোমবার ধরা দেন টিউলিপ। তিনি আত্মপক্ষ সমর্থন করেন। এক চিঠিতে স্যার লরিকে বলা হয়, তদন্ত করা হোক। তিনি কোনও অন্যায় করেননি।

কনজারভেটিভ পার্টির নেতা কেমি ব্যাডেনোচ এক আবেদনে স্যার কিয়ার স্টারমারের প্রতি আহ্বান জানিয়েছেন টিউলিপকে বরখাস্ত করতে।

ছায়া চ্যান্সেলর মেল স্ট্রাইড বলেছেন, টিউলিপের পক্ষে তার দায়িত্ব পালন এখন অসম্ভব। টিউলিপ যেহেতু দুর্নীতি বিরোধী মন্ত্রী এবং তাকে ঘিরে গুরুতর দুর্নীতির অভিযোগ উঠেছে। ফলে বর্তমান প্রেক্ষাপটের অধীনে তার দায়িত্ব পালন অসম্ভব। এজন্য তার পদত্যাগ করা উচিত। প্রধানমন্ত্রীকে এই জট থেকে মুক্তি পাওয়া উচিত বলে তিনি মনে করেন।

তবে প্রধানমন্ত্রী স্টারমার বলেছেন, টিউলিপের স্যার লরির কাছে আত্মপক্ষ সমর্থন যথার্থ। সেই সঙ্গে টিউলিপের প্রতি আস্থা প্রকাশ করেছেন স্টারমার।

তদন্তে দোষী প্রমাণিত হলে টিউলিপ সরকারি দায়িত্ব পালন করতে পারবেন না বলে জানিয়েছেন যুক্তরাজ্যের বিজ্ঞান বিষয়ক মন্ত্রী পিটার কিলি। সূত্র: টেলিগ্রাফ ইউকে, সানডে টাইমস

কিউএনবি/অনিমা/১৩ জানুয়ারী ২০২৫,/দুপুর ২:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit