শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

চৌগাছা উপজেলা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির কমিটি গঠন কামাল সভাপতি-তবিবার সম্পাদক নির্বাচিত

এম এ রহিম চৌগাছা (যশোর) ।
  • Update Time : শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫
  • ৩৫১ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছা উপজেলা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির কমিটি গঠন করা হয়েছে। এতে চৌগাছা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল আহমেদকে সভাপতি ও কাঁঠগড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তবিবার রহমানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

শনিবার (১১ জানুয়ারি ) বিকেলে এ উপলক্ষে চৌগাছা মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে উপজেলার মাধ্যমিক স্তরের সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকমন্ডলী ও কর্মচারীদের উপস্থিতে ২৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

এ কমিটির অন্যসদস্যরা হলেন সহসভাপতি জেএইচডি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফুল আলম তুহিন, মাড়–য়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম ও ধূলীয়ানী সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক ঝাউতলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইনাল হক, পাতিবিলা হাজী শাহাজান আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ ওলিউর রহমান ও এবিসিডে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাজান কবির, সাংগঠনিক সম্পাদক স্বরুপদাহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুর রহমান আসাদ ও চাঁদপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাকে অর্থ সম্পাদক করে বিভিন্ন পদে ২৭ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়। এ কমিটির কার্য়কাল হবে তিন বছর।

কমিটি গঠন পূর্ব সমাবেশে সভাপতিত্ব করেন চৌগাছা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল আহমেদ। জেএইচডি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফুল ইসলাম তুহিন, ঝাউতলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইনাল হক, স্বরুপদাহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুর রহমান আসাদ, গারীবপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর ইসলাম, চৌগাছা ছারা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী গোলাম মোস্তফা, আমজামতলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কেএম শরিফুল ইসলাম, ধূলিয়ানী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহব্বত হোসেন ও রামকৃষ্ণপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আজম আশরাফুল প্রমূখ। উল্লেখ্য ইতি পূর্বে অত্র উপজেলায় শিক্ষক-কর্মচারীদের আগ্রহভরে এতো সতঃস্ফুর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়নি।

 

 

কিউএনবি/আয়শা/১১ জানুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৭:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit