শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনাম
সাবেক স্ত্রীর বিয়ে, ছেলেকে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার আশুলিয়ায় বিস্ফোরণে দায়ীদের বিচার, ক্ষতিপূরণ ও শ্রমিকদের পাওনা পরিশোধের দাবি বন্দুকের ভঙ্গিতে গোল উদযাপন, লাল কার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার মাদারীপুরের শিবচরে বিকল বাসে হানিফ পরিবহনের ধাক্কা, নিহত ৩ দেশকে যারা তাবেদার রাষ্ট্র করতে চায়, তাদের প্রতিরোধ করবে বিএনপি: রিজভী ফিফা আসিয়ান কাপে হার দিয়ে শুরু করলো বাংলাদেশ সায়রা জাহান সুপ্তি’র জীবনালেখ্যঃ অচেনা গন্তব্যে বিশ্বমঞ্চে বিরল নজির: বাবা ও মায়ের পর জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু সংকট মোকাবিলায় জাতিসংঘে তারেক রহমানের পাঁচ প্রস্তাব সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে?

বুধবার ক্যাম্পে ফিরছেন সাবিনারা, ফেব্রুয়ারিতে ম্যাচ অনিশ্চিত

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫
  • ৬০ Time View

স্পোর্টস ডেস্ক : নভেম্বরের তৃতীয় সপ্তাহে ছুটিতে গিয়েছিলেন জাতীয় দলের নারী ফুটবলাররা। এই প্রথম সাবিনা-মারিয়াদের ছুটি ছিল অনির্দিষ্টকালের জন্য। কবে ক্যাম্পে ফিরতে হবে, ছুটির সময় তা জানানো হয়নি অক্টোবরে টানা দ্বিতীয়বার সাফ জেতা দলের সিনিয়র সদস্যদের।

কিছুদিন আগে বাফুফে সদস্য ও নারী কমিটির চেয়ারপার্সন মাহফুজা আক্তার কিরণ বলেছিলেন, জানুয়ারির মাঝামাঝিতে সিনিয়র মেয়েদের ক্যাম্পে ডাকা হবে। এরই মধ্যে সাবিনাদের ক্যাম্পে যোগদান করতে বলা হয়েছে। ১৫ জানুয়ারি জাতীয় দলের যে খেলোয়াড়রা ছুটিতে ছিলেন তারা ক্যাম্পে যোগ দেবেন।

 

মাহফুজা আক্তার কিরণ বলেন, ‘আমরা ফেব্রুয়ারিতে ম্যাচ খেলতে চেয়েছিলাম। এখনো কোনো দল পাওয়া যায়নি। তাই মার্চের উইন্ডোকে সামনে রেখেই মেয়েরা প্রস্তুতি নেবে। ১৫ জানুয়ারি ক্যাম্পে ফিরে সাবিনার নিরবিচ্ছিন্নভাবে অনুশীলন করবে। ২৩ জুন থেকে ৫ জুলাই এশিয়ান কাপের বাছাই পর্ব আছে।’

আপাতত স্থানীয় কোচদের অধীনেই মেয়েদের অনুশীলন চলবে। ইংলিশ কোচ পিটার বাটলার যোগ দেবেন ফেব্রুয়ারিতে। পিটারের অধীনেই সাবিনারা গত অক্টোবরে সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে।

টানা দ্বিতীয়বার সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর বাফুফের নারী কমিটির চেয়ারপারসন কিরণ বলেছিলেন, তারা দক্ষিণ এশিয়ার বাইরের শক্তিশালী দলের বিপক্ষে ম্যাচ খেলতে চান। সেই লক্ষ্যে সৌদি আরব, সিঙ্গাপুর, মালয়েশিয়াসহ কয়েকটি দলের সঙ্গে বাফুফের চিঠি চালাচালি করছিল।

২০২৫ সালে এশিয়ান বাছাই ছাড়া সাবিনাদের মাঠে নামার জন্য প্রীতি ম্যাচের ওপরই নির্ভর করতে হবে। নতুন বছরের প্রথম উইন্ডোই হয়তো মিস করতে যাচ্ছে জাতীয় দল। ফেব্রুয়ারিতে তিন ম্যাচের উইন্ডো ছিল। দল না পাওয়ায় হয়তো ফেব্রুয়ারিতে ম্যাচ খেলা হচ্ছে না সাবিনাদের। বাফুফে এখন মার্চের উইন্ডোতে দুই ম্যাচ খেলার চেষ্টা করবে।

 

 

কিউএনবি/আয়শা/১১ জানুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৬:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit