সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
শিরোনাম
বুমরাহদের নিয়ে ‘বুলেটপ্রুফ’ পরিকল্পনা ভারতের জাজিরায় প্রাথমিক শিক্ষা অফিসারের অনিয়ম তদন্তে প্রভাব বিস্তার, বাঁধাগ্রস্ত তদন্ত স্বাধীনতার ৫৫ বছর পার হলেও ফুলবাড়ী জেলা বাস্তবায়িত হয়নি॥ ইজিবাইকের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু, চালক পলাতক রাজধানীতে হানি ট্র্যাপে যুক্তরাষ্ট্র প্রবাসীর ছেলেকে হত্যা:  সঠিক তদন্তের জন‍্য মামলা পিবিআইতে হস্তান্তরের দাবি পরিবারের ফুলবাড়ীতে মাইক্রোওয়েভ স্টেশনটি সংস্কার না করায় নষ্ট হয়ে যাচ্ছে॥ সবচেয়ে কম বয়সে ব্যালন ডি’অর জিতেছেন যারা মার্কিন-ইরান দ্বন্দ্ব, আঞ্চলিক অস্থিরতা এবং কূটনীতির শেষ চাল এক কোটির ওপরে দাম উঠল যাদের নরসিংদীতে ১৪০ রাউন্ড সিসার গুলিসহ  এক নারী গ্রেপ্তার 

শিক্ষা ক্যাডার অ্যাসোসিয়েশনের আহ্বায়ক সোহেল, সদস্য সচিব মাসুদ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫
  • ৮৮ Time View

ডেস্ক নিউজ : পূর্বের কমিটি বিলুপ্ত করে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার অ্যাসোসিয়েশনের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নতুন আহ্বায়ক নির্বাচিত হয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল। সদস্য সচিব হয়েছেন ড. মো. মাসুদ খান রানা। এছাড়া কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন নওসের আলী। একইসঙ্গে ৯টি অঞ্চলের ৯ জন যুগ্ম আহ্বায়কও নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (১০ জানুয়ারি) ঢাকা কলেজ অডিটরিয়মে বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশন-এর এক বিশেষ জরুরি সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় শিক্ষা ক্যাডারের সদস্যদের কণ্ঠভোটে এই নতুন নেতৃত্ব নির্বাচিত হয়। তারা এক বছর দায়িত্ব পালন করবেন।

নব গঠিত কমিটির আহ্বায়ক বলেন, আমাদের ক্যাডারের স্বার্থে লড়াই করতে গিয়ে কেউ যেনো নিগ্রহের শিকার না হন। চাকরির বিধান মেনে ফেসবুকে লেখালেখি ও প্রতিবাদ চালিয়ে যেতে হবে।

প্রসঙ্গত, প্রায় ১৬ হাজার বিসিএস শিক্ষা ক্যাডার কর্মকর্তার সমন্বয়ে বিসিএস জেনারেল এডুকেশন ক্যাডার অ্যাসোসিয়েশন গঠিত হয়েছে।

কিউএনবি/অনিমা/১০ জানুয়ারী ২০২৫,/রাত ১০:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit