শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম

ট্রাম্পের শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ পাননি ইউরোপীয় ইউনিয়ন প্রধান

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫
  • ১২৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ভন দার লিয়েন আসন্ন ২০ জানুয়ারিতে ওয়াশিংটনে ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন না। শুক্রবার ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মুখপাত্র পলা পিনহো জানিয়েছেন, ‘আমন্ত্রণপত্র দেওয়া হয়নি এবং শপথ অনুষ্ঠানে যোগ দেওয়ার কোনো পরিকল্পনাও নেই। তবে আমরা যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনের সঙ্গে দ্রুত যোগাযোগ স্থাপনের আশা করছি।’

প্রথাগতভাবে, মার্কিন প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে বিদেশি নেতাদের আমন্ত্রণ জানানো হয় না। তবে শোনা যাচ্ছে, এবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে আমন্ত্রণ জানানোর চেষ্টা করেছিলেন ট্রাম্প।  

উল্লেখ্য, ভন দার লিয়েন সাম্প্রতিক সময়ে তীব্র নিউমোনিয়ায় ভুগছেন।  চার বছর আগে জো বাইডেনের শপথ অনুষ্ঠানেও তিনি উপস্থিত ছিলেন না।  

ইউরোপীয় ইউনিয়ন বর্তমানে ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক নিয়ে কিছুটা শঙ্কিত। ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ বন্ধে ট্রাম্পের প্রতিশ্রুতি ইউরোপীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। তারা চান, যুক্তরাষ্ট্র ইউরোপের বিরুদ্ধে কোনো অস্বস্তিকর সমঝোতা চাপিয়ে না দেয়।  

এছাড়া ট্রাম্পের সম্ভাব্য বাণিজ্য শুল্ক আরোপ নিয়েও ইউরোপীয় দেশগুলো উদ্বিগ্ন।  

সম্প্রতি ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডকে সামরিক শক্তি ব্যবহার করে দখলের ইঙ্গিত দিয়ে ট্রাম্প নতুন করে বিতর্কের জন্ম দিয়েছেন।  

ভন দার লিয়েন বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছেন, আমাদের নাগরিকদের সুরক্ষা এবং গণতন্ত্র ও স্বাধীনতার সুরক্ষায় ইইউ সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। তবে তিনি এটাও নিশ্চিত করেছেন, যুক্তরাষ্ট্র আমাদের অন্যতম ঘনিষ্ঠ অংশীদার, এবং আমরা ট্রান্সআটলান্টিক সম্পর্ক আরও দৃঢ় করতে চাই।

কিউএনবি/অনিমা/১০ জানুয়ারী ২০২৫,/রাত ৯:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit