শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
শিরোনাম
রোনালদোর ব্যক্তিগত বিমানে জর্জিনার রাজত্ব! ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১৫০ রান ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি

সাবেক ওসি পালানোর ঘটনায় বর্তমান ওসিকে প্রত্যাহার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫
  • ৫৭ Time View

ডেস্ক নিউজ : পুলিশ হেফাজত থেকে উত্তরা পূর্ব থানা থেকে সাবেক ওসি শাহ আলম পালানোর ঘটনায় বর্তমান ওসিকে প্রত্যাহার করা হয়েছে। এর আগে এ ঘটনায় এএসাই সাজ্জাদকে সাময়িক বরখাস্ত করা হয়।

শুক্রবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় ওসি মো. মহিবুল্লাহকে ক্লোজ করে সদরদপ্তরে সংযুক্ত করার কথা জানিয়েছেন ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

বৃহস্পতিবার দুপুরে উত্তরা পূর্ব থানা হেফাজত থেকে পালিয়ে যান শাহ আলম, যাকে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আগের দিন কুষ্টিয়া থেকে গ্রেফতার করা হয়েছিল।

শুক্রবার দুপুরে ওসি মহিবুল্লাহ বলেন, পলাতক শাহ আলমকে ধরতে পুলিশের বিভিন্ন ইউনিট কাজ করছে। তথ্যপ্রযুক্তির সহায়তা নেওয়া হচ্ছে। আশা করছি, খুব দ্রুতই ভালো খবর দিতে পারব।

সাবেক ওসি শাহ আলম পালিয়ে যাওয়ার ঘটনায় বৃহস্পতিবার একটি মামলাও করা হয়েছে বলে জানান তিনি।

পুলিশ কর্মকর্তারা জানান, শাহ আলম কুষ্টিয়ার প্রশিক্ষণ কেন্দ্রে কর্মরত ছিলেন। সেখান থেকে তাকে গ্রেফতার করা হয়। সরকার পরিবর্তনের পর তাকে সেখানে বদলি করা হয়েছিল।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১ আগস্ট উত্তরা পূর্ব থানায় ওসি হিসেবে যোগ দিয়েছিলেন শাহ আলম। আন্দোলনের সময়কার ভূমিকা নিয়ে গত ২ সেপ্টেম্বর উত্তরা পূর্ব থানায় দায়ের করা হত্যা মামলায় তাকে আসামি করা হয়।

কিউএনবি/অনিমা/১০ জানুয়ারী ২০২৫,/রাত ৯:১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit