শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে দেশ ছাড়ল বাংলাদেশ সেউতায় ঢোকা ৪৮ হাজার অভিবাসী ফিরল মরক্কোয়, নিহত ৫৭ নেপালে শোভাযাত্রা থেকে যে কারণে ছড়িয়ে পড়ল ভয়াবহ দাঙ্গা মরক্কো থেকে সাঁতরে স্পেনে ৬০ হাজার অভিবাসী, মৃতের সংখ্যা বেড়ে ৪১ তুরস্কের সাবেক প্রধানমন্ত্রীর রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা হঠাৎ কেন সাঁতরে সমুদ্র পেরিয়ে স্পেনে যাচ্ছে মানুষ রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর সুগার মিল সারা বছর উৎপাদনশীল করার চিন্তা সরকারের : রিজভী বিশ্বকাপের অংশীদারিত্ব ইস্যুতে পদত্যাগ করলেন ইনফান্তিনোর উপদেষ্টা বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২

‘অবিভক্ত ভারত’ সেমিনারে বাংলাদেশ ও পাকিস্তানকে আমন্ত্রণ দিল্লির

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫
  • ৫৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ‘অবিভক্ত ভারত’ শীর্ষক একটি সেমিনারে পাকিস্তান, বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশকে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়েছে দিল্লি। ভারতের আবহাওয়া বিভাগের (আইএমডি) ১৫০ বছর পূর্তি উপলক্ষেে ওই সেমিনার উপমহাদেশের ইতিহাস ও যৌথ উত্তরাধিকার উদযাপনকে কেন্দ্র করে আয়োজন করা হচ্ছে।

আবহাওয়া বিভাগের এক কর্মকর্তা জানান, ‘বিভেদ ভুলে উপমহাদেশের ঐতিহাসিক সংহতি এবং একসাথে কাজ করার উদাহরণ তুলে ধরতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।’ তবে সেমিনারের নির্দিষ্ট তারিখ এখনো ঘোষণা করা হয়নি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, এই সেমিনারে পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মিয়ানমার, মালদ্বীপ এবং আফগানিস্তানসহ উপমহাদেশের অন্যান্য দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে। এছাড়াও, মধ্যপ্রাচ্য এবং মধ্য ও দক্ষিণ-পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশের কর্মকর্তাদেরও সেমিনারে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানায়, পাকিস্তান ইতোমধ্যেই সেমিনারে অংশগ্রহণ নিশ্চিত করেছে। তবে বাংলাদেশ এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি। বিশ্লেষকদের মতে, যদি ঢাকা এই সেমিনারে অংশ নেয়, তবে এটি একটি ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে চিহ্নিত হবে।

ভারতের আবহাওয়া বিভাগ প্রতিষ্ঠিত হয় ১৮৭৫ সালে, যখন উপমহাদেশ ছিল অবিভক্ত। ১৮৬৪ সালের কলকাতার ঘূর্ণিঝড় এবং ১৮৬৬ ও ১৮৭১ সালের দুটি ভয়াবহ বন্যার পর বাংলায় দুর্ভিক্ষ দেখা দেয়। এই দুর্যোগ মোকাবিলা এবং আগাম সতর্কতা ব্যবস্থা গড়ে তুলতে আইএমডি প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠার সময় টেলিগ্রাফের মাধ্যমে সারা উপমহাদেশে আবহাওয়ার তথ্য ও সতর্কতা পৌঁছে দিত আইএমডি।

আইএমডি’র একজন শীর্ষ কর্মকর্তা বলেন, ‘আমরা চাচ্ছি, প্রতিষ্ঠার সময় যারা অবিভক্ত ভারতের অংশ ছিল, তারা এই উদযাপনে যুক্ত হোক।’

বিশেষজ্ঞদের মতে, এটি শুধু যৌথ ইতিহাসের উদযাপন নয়, বরং অঞ্চলীয় সহযোগিতা ও বন্ধুত্বের নতুন দিগন্ত উন্মোচনের প্রচেষ্টা।

কিউএনবি/অনিমা/১০ জানুয়ারী ২০২৫,/বিকাল ৪:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit