রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর গুলশানে ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২৫ জন দশ দিনের রিমান্ডে নজরে পুতিনের ‘ডুমসডে প্লেন’, কী আছে ‘ফ্লাইং ক্রেমলিনে’ ঝুঁকি এড়াতে এআই মডেলের উন্নয়ন ধীর করার আহ্বান অ্যানথ্রপিক সিইওর সিগন্যাল অমান্য করে মোটরসাইকেলের ধাক্কা, ২ পুলিশ সদস্য আহত মোহাম্মদপুরে কিশোরগ্যাংয়ের কোনো অস্তিত্ব থাকবে না: ডিএমপি কমিশনার হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৫৫ ইয়েমেন, রাশিয়া ও চীনে এআই দিয়ে অস্ত্র তৈরির চেষ্টা, নিষিদ্ধ হলো অ্যাকাউন্ট স্বামী নাকি অভিনয়, বিয়ের পর কোনটাকে বেশি গুরুত্ব দিচ্ছেন জেনিফার? আশুলিয়ার ধামসোনায় চেয়ারম্যান প্রার্থী গফুর মিয়ার পক্ষে ঐক্যবদ্ধ ছাত্রদল, বিজয় নিশ্চিতের প্রত্যয়

কতদিন দেখিনা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫
  • ১১২ Time View

সাহিত্য ডেস্ক :

কতদিন দেখিনা তোমায়!
তোমার শরীরের চেনা ঘ্রাণ-
অশরীরী সঙ্গ দিতে এখন অনীহা জানায়!
মন কোনো প্রবাহমান নদী নয়-
কত নেবে আর!

কোলাহলের মধ্যে মিশে যাই–
শুধু ভুলে থাকতে তোমায়!
সবুজ সিগন্যাল দেখেও ইচ্ছে করেই-
গতি কমিয়ে ট্রাফিক জ্যামে দাঁড়াই!
সবুজ-হলুদ-লাল-হলুদ-সবুজের বৃত্তে আটকে যাই!

কতদিন দেখিনা পদ্মপাতা-
গায়ে মাখিনা দেবদারুর মৃদু হাওয়া!
চাঁদের গায়ে হেলান দিয়ে-
ভাঙ্গেনা অর্ধমৃত ঘুম! বিরহী দিন-
রাতগুলোর কোলে নীরবে লুকায়!

কতদিন দেখিনা ভোরের প্রথম সূর্যোদয়!
মেঘের আবেগে ভাসেনা হৃদয়!
মরুভূমির বালি হয়ে আছড়ে পরে-
অদেখা স্বপ্নগুলো-
রোজ দেখা স্বপ্নের আঙিনায়!

কতদিন দেখিনা তোমায়!
একজীবনে চোখে চোখ না রেখে-
শুধু স্মৃতির ঘ্রাণ শরীরে মেখে,
এভাবে কতদিন বেঁচে থাকা যায়!

 

কিউএনবি/আয়শা/০৯ জানুয়ারী ২০২৫,/রাত ১০:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit