সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
বিপিএল বিতর্ক পেরিয়ে বিসিএলে খেলবেন বিজয়-মোসাদ্দেক ময়মনসিংহ জেলার পুলিশ লাইন্সে প্রীতিভোজ অনুষ্ঠিত“ ময়মনসিংহ বাসীর সময়ের দাবী মন্ত্রী হিসেবে পাওয়া আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এমপিকে জানা গেল গ্লোবাল লিগ শুরুর সময়, খেলতে পারেন শান্ত-মুশফিকরা কাশ্মীরে ভারতের নতুন কূটচাল: স্থানীয় যুবকদের ‘বিদেশি যোদ্ধা’ সাজিয়ে পোস্টার অভিযান! নেত্রকোনায় বসন্তকালীন উৎসব ও খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার বিতরণী অনুষ্ঠিত এলিয়েন আছে, তবে এরিয়া ৫১-এ নয়: ওবামা বাবাকে জেতাতে পারলেন না শিবির সেক্রেটারি সিবগাতুল্লাহ শাকিবের সঙ্গে আমার ডিভোর্স হয়নি: বুবলী তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন বিদিশা এরশাদ

চৌগাছায় ছিনতাই কালে প্রাইভেট কারসহ আটক-৩

এম এ রহিম চৌগাছা (যশোর) ।
  • Update Time : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫
  • ৬৭ Time View

এম এ রহিম, চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় এক এনজিও কর্মীর নগদ টাকা ও মোবাইল ছিনতাই কালে প্রাইভেট কারসহ তিন ছিনতাইকারীকে আটক করেছেন পুলিশ। বৃহস্পতিবার (৯ জানুয়ারী) দুপুরে উপজেলার চৌগাছা-যশোর সড়কের আফরা মোড় নামক স্থানে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বসুন্ধরা কল্যাণ ফাউন্ডেশনের সলুয়া শাখার নির্বাহী পরিচালক আশরাফুল ইসলাম শামীম বাদী হয়ে চৌগাছা থানায় একটি মামলা দায়ের করেছেন।

থানা ও মামলার নথি সূত্রে জানা যায়, বৃহষ্পতিবার দুপুরে বসুন্ধরা কল্যাণ ফাউন্ডেশনের সলুয়া শাখার কর্মী হালিমা খাতুন সোনালী ব্যাংক সলুয়া শাখা থেকে ২ লাখ ৫০ হাজার টাকা উত্তোলন করেন। তিনি বাজার থেকে আফরা মোড়ে পৌছালে সেখানে আগে থেকে ওৎপেতে থাকা এক দল ছিনতাইকারী তার উপরে হানা দেয়। এ সময় তারা এনজিও কর্মী হালিমার নিকট থেকে ২ লাখ ৫০ হাজার টাকা ও তার ব্যবহৃত মোবাইল ছিনিয়ে নেয়। এ সময় হালিমার ডাকচিৎকারে স্থানীয় লোকজন ছুটে এলে ছিনতাইকারীরা পালানোর চেষ্টা করে।

এ খবর পেয়ে চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামাল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল ছিনতাকারীদের পিছুনেন। ধাওয়া করে মশিউর নগর বাজারে ব্যারিকেট দিয়ে পুলিশ একটি কালো রংয়ের প্রাইভেট কার যার নং ঢাকা মেট্রো গ- ৩১-৭৮৬১ আটক করেন। এ সময় পুলিশ তিন ছিনতাইকারীকেও আটক করেন। এদিকে তিন ছিনতাইকারী আটক হলেও ভিকটিমের টাকা ও মোবাইল উদ্ধার করা যায়নি। ছিনতাই কাজে ব্যবহৃত প্রাইভেটকারটি এ দিন সকালে খুলনা সোনাডাঙ্গা এলাকা থেকে ছিনতাই করেছে বলে স্বীকার করেছে ছিনতাইকারীরা।

আটক ছিতাইকারীরা হলো খুলনা জেলার লবনচরা উপজেলার সাচিবুনিয়া গ্রামের আব্দুল্লাহর ছেলে ইমন হোসেন (৩০), একই গ্রামের বিল্লাল হোসেনের ছেলে ইমরান হোসেন (৩২) ও মনির হোসেনের ছেলে সুমন হোসেন (৩০)। এ সময় আসামীদের নিকট থেকে গাড়ীর একটি নকল লাইসেন্স, একটি জাল পাচপোট উদ্ধার করা হয়। চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্বা ওসি কামাল হোসেন বলেন, এ ঘটনায় চৌগাছা থানায় একটি মামলা রেকর্ড করা হয়েছে। এ ঘটনার সাথে জড়িত আরও আসামীদের আটক করার জন্য অভিযান চলছে।

 

 

কিউএনবি/আয়শা/০৯ জানুয়ারী ২০২৫,/রাত ৮:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit