শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

চৌগাছা সরকারি কলেজে অভিভাবক সমাবেশ

এম এ রহিম চৌগাছা (যশোর) ।
  • Update Time : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫
  • ২২৩ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে যশোরের চৌগাছা সরকারি কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারী) কলেজ হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ রেজাউর রহমান।

প্রভাষক শাহিন আলমের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন কলেজের উপাধ্যক্ষ রফিকুল ইসলাম কবির, প্রেসক্লাব চৌগাছার সভাপতি অধ্যক্ষ আবু জাফর, মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার কামাল আহমেদ, অভিভাবকদের মধ্যে বক্তৃতা করেন প্রেসক্লাব চৌগাছার সহ-সভাপতি রহিদুল ইসলাম খান, আসমা খাতুন, আবুল কাসেম, শুকুর আলী, বিশিষ্ট ব্যবসায়ী অভিভাবক শফি উদ্দীন মল্লিক, ফেরদৌসী খাতুন প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন চৌগাছা সরকারি কলেজের প্রভাষক মানিবুর রহমান, জাফর ইকবাল লিটন, কামরুল ইসলাম, আল-মামুন, আসাদুজ্জামান আসাদ ও শাকিল আহমেদসহ শিক্ষক মন্ডলী। প্রধান আলোচক কলেজের অধ্যক্ষ রেজাউর রহমান বলেন, মা একটি ছোট শব্দ হলেও মায়ের কাছে একজন সন্তান পৃথিবীর শ্রেষ্ঠ স¤পদ, তেমনি একজন সন্তানের কাছে মা পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। মা গুরুত্বপূর্ণ অধ্যায়, মা একটি জীবন, মা একটি পৃথিবী, মা তার সন্তানের জন্য ইহকাল, পরকাল। একজন সুশিক্ষিত মা পারেন একটি শিক্ষিত জাতির জন্ম দিতে। শিক্ষার মান উন্নয়নে মায়েদের ভুমিকা অনেক বেশি।

অভিভাবকের বক্তৃতায় মাস্টার কামাল আহমেদ বলেন, শিক্ষার্থীদের শিক্ষার ক্ষেত্রে গুরত্ব প্রদানে অভিভাবকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। শিক্ষকদেরও খেয়াল রাখতে হবে শিক্ষার্থীরা ক্লাস ফাঁকি দিচ্ছে কিনা। রহিদুল ইসলাম খান বলেন, সরকারি কলেজে ক্লাস হবেনা এটা হতে পারেনা। সকল শিক্ষার্থীদেরকে ক্লাসে উপস্থিত রাখা নিশ্চিত করতে কলেজের অধ্যক্ষকে ব্যবস্থা নিতে আহবান জানান তিনি। শিক্ষার্থীদের লেখাপড়ায় ফাঁকি দেয়ার অন্যতম প্রধান কারণ হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইউটিউব ও ইন্টারনেট।

শিক্ষার্থীরা এসব দিকে অতিমাত্রায় আকৃষ্ট হয়ে পড়ার কারণে লেখাপড়ায় অমনোযোগি হয়ে পড়ছে কিনা এবং এর কুফল স¤পর্কে শিক্ষার্থীদের জানানোর আহবানজানান তিনি। শিক্ষকরা বক্তৃতায় বলেন, প্রতিষ্ঠানের পাশাপাশি বাড়িতে লেখাপড়া করছে কিনা সেদিকেও অভিভাবকদের সজাগ দৃষ্টি রাখতে হবে। কিছুদিন পরপর শিক্ষার্থীদের বিষয়ে কলেজ কর্তৃপক্ষের নিকট অভিভাবকদের খবরাখবর নিতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান।

 

 

কিউএনবি/আয়শা/০৯ জানুয়ারী ২০২৫,/বিকাল ৫:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit